সময় কলকাতা ডেস্ক, ১৭ নভেম্বরঃ সম্প্রতি কলকাতার কসবায় নিজের বাড়ির সামনে গুলি করে খুন করার চেষ্টা করা হয় কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষকে। ঘটনার পর থেকে শহরের আইনশৃঙ্খলা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছিল। আবার খাস কলকাতায় ঘটে গেল আরও এক দুঃসাহসিক ঘটনা। মুকুন্দপুরে গ্রাহক পরিচয়ে সোনার দোকানে প্রবেশ করে লুটপাটের চেষ্টা করল দুষ্কৃতিরা। যদিও তাদের সেই উদ্দেশ্য সফল হয়নি। তাদের ধরে ফেলে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। ঘটনার তদন্তে নেমেছে যাদবপুর থানার পুলিশ।

আরও পড়ুনঃ Cristiano Ronaldo: বাইসাইকেল ভলিতে চোখ ধাঁধানো গোল রোনাল্ডোর, বড় জয় পর্তুগালের
রবিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ মুকুন্দপুরে একটি সোনার দোকানে লুট করার চেষ্টা করে একদল দুষ্কৃতি। জানা গিয়েছে, ক্রেতা পরিচয়ে দোকানে প্রবেশ করেছিল তাঁরা। তারপর শুরু হয় লুটপাট। ওই সময় দোকানেই ছিলেন দোকানের ব্যবসায়ী সঞ্জয় কুমার সরকার। তিনি বাধা দিতেই ঝাঁপিয়ে পড়েন দুষ্কৃতিরা। ধারাল অস্ত্র দিয়ে গলায় এলোপাথারি কোপ চালায়। তাঁর আর্তনাদেই দোকানের দিকে ছুটে যান স্থানীয়রা। দুই দুষ্কৃতিতে পালানোর চেষ্টা করেও পারেনি। তাদের হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা। দোকানের ভিতর থেকে রক্তাক্ত অবস্থায় দোকান মালিককে উদ্ধার করেন তাঁরা। তারপর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
আরও পড়ুনঃ UEFA Nations League: ম্যাচ চলাকালীন লুটিয়ে পড়লেন হাঙ্গেরির কোচ, নেদারল্যান্ডস জিতল ৪-০ গোলে
আরও পড়ুনঃ UEFA Nations League: রিৎজ ও ক্লেইনডিয়েন্সটের জোড়া গোলে বড় জয় জার্মানির
স্থানীয় এক মহিলা জানিয়েছেন, “আমরা কুড়ি বছর এই এলাকায় রয়েছি। খুব শান্ত এলাকা। আগে এমন ঘটনার অভিজ্ঞতা নেই। সকালে সঞ্জয়দার চিৎকার শুনে আমরা বেরিয়ে এসেছিলাম। তারপর দেখি ওঁর গলা দিয়ে রক্ত পড়ছে। ওঁর পোশাক দিয়েই সেই রক্ত চেপে ধরে হাসপাতালে পাঠালাম। দু’জনকে এলাকার মানুষই ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন।’’ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় যাদবপুর থানার পুলিশ। দুই দুষ্কৃতিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জানা গিয়েছে, ধৃতদের নাম দীপঙ্কর পাল ও সাগর। দুজনেই ভিন রাজ্যের বাসিন্দা। একজনের বাড়ি ত্রিপুরা, অন্যজনের মহারাষ্ট্র। দুপুরে ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পুলিশের ডিসি (পূর্ব ডিভিশন)। স্থানীয়দের সঙ্গে কথা বলেন তিনি। ঘটনাস্থল খতিয়ে দেখেন।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
জার্সিতে যৌন অপরাধে প্রাক্তন শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি