Home » UEFA Nations League: রিৎজ ও ক্লেইনডিয়েন্সটের জোড়া গোলে বড় জয় জার্মানির

UEFA Nations League: রিৎজ ও ক্লেইনডিয়েন্সটের জোড়া গোলে বড় জয় জার্মানির

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৭ নভেম্বরঃ উয়েফা নেশনস লিগে গোলের বন্যা জার্মানির। শনিবার ফ্রেইবুর্গে বসনিয়া ও হার্জেগোভিনাকে ৭-০ গোলে উড়িয়ে দিল তারা। দলের হয়ে জোড়া গোল করেছেন ফ্লোরিয়ান রিৎজ ও টিম ক্লেইনডিয়েন্সট । একটি করে গোল পেয়েছেন জামাল মুসিয়ালা, কাই হ্যাভার্টজ ও লেরয় শানে। এই জয়ের পরে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট পেয়ে লিগ এ গ্রুপ তিনে শীর্ষে রয়েছে জার্মানি।     

ফিফা ব়্যাঙ্কিংয়ে দুই দলের মধ্যে ফারাক অনেকটা। যেখানে জার্মানির অবস্থান ১১ নম্বরে, সেখানে বসনিয়া ও হার্জেগোভিনা রয়েছে ৭৪ নম্বরে। সেই প্রতিফলনই দেখা গেল শনিবারের ম্যাচে। ম্যাচের শুরুতেই গোল পেয়ে যায় জার্মানি। ২ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন জামাল মুসিয়ালা। হোসুয়ি কিমিখের বাড়ানো পাস থেকে গোলের খাতা খোলেন তিনি। তার ২১ মিনিট পর ব্যধান দ্বিগুণ করেন টিম ক্লেইনডিয়েন্সট । প্রথমার্ধেই ম্যাচের সম্পূর্ণ রাশ চলে যায় জার্মান শিবিরের হাতে। ৩৭ মিনিটে ফ্লোরিয়ান রিৎজের বাড়ানো পাস থেকে গোল করে স্কোরবোর্ড ৩-০ করেন কাই হ্যাভার্টজ। প্রথমার্ধে আর কোনও গোল হয়নি।    

আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy: পার্থ টেস্টের আগে ভারতীয় শিবিরে ধাক্কা, চোটের জন্য ছিটকে গেলেন নির্ভরযোগ্য ব্যাটার

আরও পড়ুনঃ Cristiano Ronaldo: বাইসাইকেল ভলিতে চোখ ধাঁধানো গোল রোনাল্ডোর, বড় জয় পর্তুগালের

আরও পড়ুনঃ South Africa vs India: জোহানেসবার্গে প্রোটিয়াদের বিরুদ্ধে নজিরের ছড়াছড়ি, দেখে নিন একনজরে..

দ্বিতীয়ার্ধেও আগ্রাসন দেখায় জার্মানি। অনবদ্য ফুটবল খেলেন বায়ার্ন লেভারকুসেনের প্রতিভাবান মিডফিল্ডার ফ্লোরিয়ান রিৎজ। তাঁকে সামলাতে কালঘাম ছুটে যায় বিপক্ষের ফুটবলারদের। ম্যাচের ৫০ ও ৫৭ মিনিটে জোড়া গোল করেন তিনি। দল এগিয়ে যায় ৫-০ গোলে। তাতেও গোলের ধারা থেকে বিরত থাকেনি আয়োজকরা। ৬৬ মিনিটে হ্যাভার্টজ ও সানের যুগলবন্দীতে হয় ম্যাচের ষষ্ঠ গোল। প্রথম জনের পাস থেকে গোল করেন দ্বিতীয়জন। ৭৯ মিনিটে বসনিয়ার কফিনে শেষ পেরেক পুঁতে দেন ক্লেইনডিয়েন্সট। এটি ম্যাচে তাঁর দ্বিতীয় গোল। আন্তোনিও রুডিগারের থেকে বল পেয়ে গোল করেন ক্লেইনডিয়েন্সট।  

  

About Post Author