স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৬ নভেম্বরঃ বর্ডার গাভাস্কার ট্রফির আগে খারাপ খবর ভারতীয় শিবিরে। চোটের জন্য পার্থ টেস্ট থেকে ছিটকে গেলেন দলের নির্ভরযোগ্য ব্যাটার শুভমন গিল । শনিবার প্রস্তুতি ম্যাচ চলাকালীন বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পান তিনি। অস্ট্রেলিয়া সফরে গিয়ে চোট পেয়েছেন বিরাট কোহলি, ঋষভ পন্থ ও কেএল রাহুল। সেই তালিকায় নতুন সংযোজন শুভমন। ইতিমধ্যে তাঁর পরিবর্তের খোঁজ চলছে।

আরও পড়ুনঃ Cristiano Ronaldo: বাইসাইকেল ভলিতে চোখ ধাঁধানো গোল রোনাল্ডোর, বড় জয় পর্তুগালের
আরও পড়ুনঃ South Africa vs India: সঞ্জু-তিলকের ব্যাটিং তাণ্ডব, ওয়ান্ডারার্সে সিরিজ জয় ভারতের
পার্থ টেস্টে খেলার সম্ভাবনা ক্ষীণ অধিনায়ক রোহিত শর্মার। তাঁর জায়গায় ওপেনার হিসাবে বাংলার অভিমন্যু ঈশ্বরণের কথা ভাবছে দল। যদিও প্রস্তুতি ম্যাচে তাঁকে ছন্দে দেখা যায়নি। বিরাট ও রাহুলেরও চোট রয়েছে। শুধু তাই নয় প্রস্তুতি ম্যাচে ঋষভের চোটে ভারতীয় শিবির যেন মিনি হাসপাতাল। এ বার সেই তালিকায় নাম তুললেন শুভমন গিল । অস্ট্রেলিয়া সফরে গিয়ে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলছে ভারত। স্লিপে ফিল্ডিং করার সময় আচমকা বল এসে লাগে হাতের আঙুলে লাগে শুভমনের। তবে ভারতীয় ব্যাটারের চোট কতটা গুরুতর তা এখনই খোলসা করে জানায়নি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। জানা গিয়েছে আপতত দিন তিনেক পর্যবেক্ষণে রাখা হবে। তারপর তাঁকে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুনঃ UEFA Nations League: ইজরায়েলের কাছে আটকে গেল ফ্রান্স, বেলজিয়ামকে হারাল ইতালি, বড় জয় বেলিংহামদের
শুভমন একান্ত না খেলতে পারলে পরিবর্ত হিসেবে উঠে আসছে রুতুরাজ গায়কোয়াডের নাম। ভারতীয় এ দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তবে সবকটি ম্যাচেই হারতে হয়েছে তাঁর দলকে। তিনিও ব্যাট হাতে নজরকাড়া কিছু করতে পারেনি।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার