পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা ১৭ নভেম্বর : প্যালেস্টাইনে মৃত্যুমিছিল অব্যাহত । এবার ইজরায়েলি হানায় নিহত ৭২। গাজার সরকারি সংবাদ সূত্র বলছে, উত্তর গাজার বেইট লাহিয়ায় একটি আবাসিক টাওয়ারে ইসরায়েলি হামলায় অন্তত ৭২ জন প্যালেস্তাইনের বাসিন্দা নিহত হয়েছেন । প্যালেস্টাইনের সিভিল ডিফেন্স বলেছে যে তাদের উদ্ধারকারী দল ওই এলাকায় পৌঁছাতে পারছে না এবং আরও কয়েক ডজন আহত ও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে।
বেইরুটের কেন্দ্রীয় এলাকায় ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষস্থানীয় মিডিয়া রিলেশন আধিকারিক মোহাম্মদ আফিফ নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী বেইরুটের দাহিয়েহকে গুলি চালিয়ে যাচ্ছে। লেবাননের কর্তৃপক্ষ গত দিনে সারা দেশে ১৪৫ টি ইসরায়েলি হামলার ঘটনা ইতিমধ্যেই নথিবদ্ধ করেছে।
লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক ঘাঁটিতে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে এবং হাইফা শহরের একটি উপাসনালয়ে আঘাত করে। গাজায় ইসরায়েলের গণহত্যা বা মাস কিলিং যেন থামার নয়। ৭ অক্টোবর, ২০২৩ সাল থেকে কমপক্ষে ৪৩, ৮৪৬ প্যালেস্টাইনের অধিবাসী নিহত হয়েছেন এবং লক্ষাধিক মানুষ আহত হয়েছেন । উল্লেখ্য, হামাসের নেতৃত্বাধীন হামলার সময় ইসরায়েলে আনুমানিক ১১৩৯ জন নিহত হয়েছিল এবং ২০০ জনেরও বেশি বন্দী হয়েছিল।
অন্যদিকে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৪৫২ জন প্যালেস্টাইনি শুধুমাত্র লেবাননে নিহত হয়েছেন। ফলে ইজরায়েলি আগ্রাসনের ফলে প্যালেস্টাইনকে অসংখ্য প্রাণ দিয়ে হামাসের হামলার মূল্য চোকাতে হচ্ছে। এই মৃত্যুর সংখ্যা কোথায় গিয়ে থামবে তা সময়ই বলবে।
আরও পড়ুন কার্তিক পুজোর সাতকাহন : আড়ম্বর আর জৌলুসে ভরা কাটোয়ার কার্তিক পুজো


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
মনসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহ : মার্কিন -ইজরায়েল হানায় খামেনির আহত স্ত্রীর মৃত্যু
আয়াতুল্লাহ খামেনি কি নিহত?