Home » আদিবাসী কিশোরীকে গণধর্ষণ ছত্রিশগড়ে

আদিবাসী কিশোরীকে গণধর্ষণ ছত্রিশগড়ে

সময় কলকাতা ডেস্ক, ১৮ অক্টোবর :  আদিবাসী কিশোরীকে গণধর্ষণ ছত্রিশগড়ে । এবার ছত্রিশগড়ের যশপুর।   ১৫ বছরের আদিবাসী কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাঁচ নাবালকের বিরুদ্ধে যাদের বয়স ১৪ বছর থেকে ১৭ বছরের মধ্যে।

আরও পড়ুন ব্যারাকপুরের চেয়ারম্যান মৃত্যুকাণ্ডে নতুন মোড়! দেহের পাশ থেকেই উদ্ধার লম্বা চিঠি, উল্লেখ চার জনের নাম

আরও পড়ুন Lord of Drugs: লর্ড অব ড্রাগস ওরফে হাজী সেলিমের ডেরায় হানা দিয়ে হাজার হাজার কেজি মাদক বাজেয়াপ্ত করল এনসিবি

ঘটনায় প্রকাশ, নির্যাতিতা গ্রামের একটি অনুষ্ঠানে যোগদান করে  বাড়ি ফেরার সময় পাথরগাঁওয়ে এ ঘটনা ঘটে। কিশোররা তাকে রাস্তা থেকে তুলে জোর করে কাছের জঙ্গলে নিয়ে যায়। কিশোরীকে নাবালক পালাক্রমে ধর্ষণ করে যখন সে নিজেকে মুক্ত করার জন্য কার্যত যুদ্ধ করেও পার পায় নি ।  অভিযোগ, বাধা দিলে বা পুলিশে খবর দিলে তাকে মেরে ফেলার হুমকি দেয় নাবালকরা। ধর্ষণ করার পর তারা তাকে জঙ্গলে ফেলে, প্রায় অচেতন অবস্থায় ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্তরা।

আরও পড়ুন প্যালেস্টাইনে মৃত্যুমিছিল অব্যাহত, এবার ইজরায়েলি হানায় নিহত ১৭২

পকসো আইন অনুযায়ী অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। ঘটনার অভিযোগ দায়ের হওয়ার পর থেকে অভিযুক্তরা ফেরার। পুলিশ তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। পুলিশ জানিয়েছে, একটি বিশেষ দল গঠন করা হয়েছে যারা এই বিষয়ে তদন্ত চালাচ্ছে।।

আদিবাসী কিশোরীকে গণধর্ষণ ছত্রিশগড়ে #আদিবাসী কিশোরীকে গণধর্ষণ ছত্রিশগড়ে

আরও পড়ুন কার্তিক পুজোর সাতকাহন : আড়ম্বর আর জৌলুসে ভরা কাটোয়ার কার্তিক পুজো

About Post Author