স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২০ নভেম্বরঃ উয়েফা নেশনস লিগে দুরন্ত ছন্দে ভিক্টের গিওকারেস । লিগ সি গ্রুপ একের ম্যাচে ঘরের মাঠে আজেরবাইজানের মুখোমুখি হয়েছিল সুইডেন। সেই ম্যাচে একাই চার গোল করলেন স্পোর্টিং লিসবনের ফরোয়ার্ড। তাঁর চার গোলের সৌজন্যে আজেরবাইজানকে বড় ব্যবধানে হারাল সুইডেন। অন্য দিকে প্রতিযোগিতার দুই শক্তিশালী দল জার্মানি ও নেদারল্যান্ডস আটকে গিয়েছে। হাঙ্গেরির বিরুদ্ধে শেষ মুহূর্তে গোল হজম করে ড্র করেছে জার্মানরা। দুর্বল দলের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করেছে ডাচরা।

গত দুই মরশুম ধরে দুরন্ত ফর্মে রয়েছেন ভিক্টর গিওকোরেস । রুবেন আমোরিম স্পোর্টিং ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর এই ফুটবলারের দিকে নজর রয়েছে রেড ডেভিলদের। জানা গিয়েছে এই ম্যাচে স্কাউটও পাঠিয়েছিল ম্যানচেস্টারের ক্লাব। শুধু ইউনাইটেড নয়, ইউরোপের প্রথম সারির একাধিক ক্লাব তাঁকে পেতে আগ্রহী। এই পরিস্থিতিতে নিজের জাত আরও একবার চেনালেন গিওকারেস। ইব্রাহিমোবিচের দেশের তরুণ ফরোয়ার্ড ম্যাচের দুই অর্ধে দুটি করে গোল করেছেন। প্রথম দুটি গোল করে তিনি ছুঁয়ে ফেলেন চলতি নেশনস লিগের সর্বোচ্চ গোলদাতা আর্লিং হালান্ডকে। যিনি ইতিমধ্যে সাত গোল করেছেন। তারপর নিজের হ্যাটট্রিকের সঙ্গে গিওকারেস পৌঁছে গিয়েছেন তালিকার শীর্ষে। বাকি দুটি গোল করেন টটেনহ্যাম হটস্পারের উইঙ্গার দেজান কুলুসেভস্কি। এই জয়ের ফলে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট পেয়ে শীর্ষে রয়েছে সুইডেন।
আরও পড়ুনঃ FIFA World Cup Qualifier: মার্টিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টনা, গারসেনের গোলে মান রক্ষা ব্রাজিলের
আরও পড়ুনঃ IPL 2025 Auction: “টাকার জন্য দিল্লি ছেড়েছেন..” গাভাস্কারের কটাক্ষের জবাব দিলেন ঋষভ পন্থ
লিগ এ গ্রুপ তিনের ম্যাচে হাঙ্গেরির বিরুদ্ধে তাদের ঘরের মাঠে জিততে পারেনি জার্মানি। প্রথমার্ধে গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে গোল করে জার্মানদের এগিয়ে দিয়েছিলেন ফেলিক্স নেমেচা। কর্নার থেকে গোল করেন তিনি। নির্ধারিত সময় পর্যন্ত সেই ব্যবধান ধরেও রাখে জুলিয়ান নাগেলসম্যানের ছেলেরা। কিন্তু সংযুক্ত সময়ে পেনালি থেকে হাঙ্গেরিকে সমতায় ফেরান ডোমিনিক সোবোসলাই। গ্রুপের অন্য ম্যাচে জার্মানির মত আটকে গিয়েছে নেদারল্যান্ডসও। খাতায় কলমে দুর্বল বসনিয়া-হার্জেগোভিনাকে হারাতে পারেনি রোনাল্ড কোম্যানের শিষ্যরা। ম্যাচের ফল ১-১। ২৪ মিনিটের মাথায় ডাচদের এগিয়ে দিয়েছিলেন ব্রায়ান ব্রবারি। ৬৭ মিনিটে সেই গোল শোধ করে দেন এরমেদিন ডেমিরোভিচ।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার