পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা , ২১ নভেম্বর : “প্রশ্ন : কেন আদানি কারাগারের বাইরে? উত্তর : কারণ নরেন্দ্র মোদি রয়েছেন আদানির নিয়ন্ত্রণে ,” রাহুল গান্ধী বৃহস্পতিবার এভাবেই এক সাংবাদিক সম্মেলনে আদানি গোষ্ঠীর সঙ্গে ঘনিষ্ঠতা প্রসঙ্গে অভিযুক্ত করেছেন নরেন্দ্র মোদিকে আর পাশাপাশি গৌতম আদানিকে অবিলম্বে গ্রেফতার করার দাবীকে আরও ধারালো করেছেন । নরেন্দ্র মোদি সুরক্ষা দিচ্ছেন তাই আদানি জেলের বাইরে , অভিযোগ রাহুল গান্ধীর
ঘরে বাইরে ঘুষ কাণ্ডে অভিযুক্ত গৌতম আদানি তথা আদানি গোষ্ঠী। আর এই প্রসঙ্গেই রীতিমত মুখর রাহুল গান্ধী।

আরও পড়ুন ৫৭ বছর আগের ধর্ষণ ও খুনের অভিযোগে গ্রেফতার ৯২ বছরের বৃদ্ধ
কংগ্রেস নেতা এবং দেশে প্রধান বিরোধী নেতা রাহুল গান্ধী বৃহস্পতিবার শিল্পপতি গৌতম আদানিকে অবিলম্বে গ্রেফতারের দাবি তুলেছেন। উল্লেখ্য, বিলিয়নিয়ার মার্কিন যুক্তরাষ্ট্রে একটি বড় ঘুষ ও জালিয়াতি প্রকল্পে জড়িত ছিলেন। রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আদানির সুরক্ষা কবজ হয়ে থাকার জন্য অভিযুক্ত করেছেন। মার্কিন প্রসিকিউটরদের অভিযোগের পর রাহুল গান্ধী সাংবাদিক সম্মেলন করেন। অভিযোগ করা হয়েছে যে আদানি এবং তার সহযোগীরা $250 মিলিয়ন ঘুষ দিয়েছে। ভারতীয় মুদ্রায় ২২৩৭ কোটি টাকা ঘুষ দেবার অভিযোগ উঠেছে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে। শেয়ার বাজারে ক্ষতির সামনে পড়েছেন আদানিরা। অন্যদিকে, বেশ কিছু ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব পড়েছে। এমনই এক ক্রান্তিকালে সাংবাদিক সম্মেলন করে গৌতম আদানির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে কংগ্রেসের আক্রমণ তীব্র থেকে তীব্রতর করেছেন রাহুল গান্ধী।।
আরও পড়ুন OPTICAL ILLUSION: হাতে মাত্র ৫৫ সেকেন্ড, নিচের দেওয়া ছবি দুটি থেকে জলদি ৩ টি পার্থক্য খুঁজে বার করুন


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?