Home » ত্বকের যত্ন নিতে হাজার হাজার টাকা নয়, যথেষ্ট নারকেল তেলই! কীভাবে ব্যবহার করবেন জানুন..

ত্বকের যত্ন নিতে হাজার হাজার টাকা নয়, যথেষ্ট নারকেল তেলই! কীভাবে ব্যবহার করবেন জানুন..

সময় কলকাতা ডেস্ক, ২৬ নভেম্বর: কথায় আছে “পেটে খেলে পিঠে সয়।” ঠিক তেমনি আজকের দৈনন্দিন জীবনের ইঁদুর দৌড়ে টিকে থাকতে শরীর সুস্থ রাখা খুব দরকার। তবেশুধু শরীরের ভিতর নয় যত্ন নিতে হবে বাইরে থেকেও চুল, ত্বক। আর এসবের জন্য হাজার হাজার টাকা খরচ নয়, শুনে চলুন কিছু টিপস।  আপনি কি জানেন কেবল চুলের যত্ন নিতেই নয়, ত্বকের যত্ন নিতে, রূপচর্চাতেও কিন্তু নারকেল তেলের জুড়ি মেলা ভার। মেকআপ তুলতেও বেশ উপকারী এই তেল। আবার চোখের তলায় নিয়মিত নারকেল তেল মালিশ করলেও মেলে নানা উপকার। জানেন কী কী লাবভ হয় এতে? জানুন…

আরও পড়ুন: “আমার গোত্র শুধু ‘মা-মাটি-মানুষ’, উই আর সেকুলার”, নৈহাটি বড়মার মন্দির থেকে বেরিয়ে বললেন মুখ্যমন্ত্রী

প্রথমত, চোখের নিচে ফোলা ভাব কমে। নানা কারণে চোখের নীচের অংশ ফুলে যেতে পারে। সারাদিন ফোন ঘাঁটা, পর্যাপ্ত ঘুম না হওয়া, বা বয়সজনিত কারণে এই ধরনের নানা সমস্যা হতে পারে। চোখের নীচে নারকেল তেল লাগিয়ে হালকা হাতে মালিশ করলে, সেই সমস্যা অনেকটা কমে যায়।

দ্বিতীয়ত, কমে যায় বলিরেখাও। কমবয়সেও অনেক সময় বলিরেখা পড়ে যায় ত্বকে। বিভিন্ন সংস্থার প্রসাধনী ব্যবহার করেও বলিরেখার হাত থেকে রক্ষা পাওয়া যায় না। নারকেল তেল বলিরেখার দাওয়াই। নারকেল তেলে থাকা ফ্যাটি অ্যাসিড ত্বক টানটান রাখে, রুক্ষ ভাব কমিয়ে দেয়।

ত্বকের অস্বস্তি দূর করতে পারে নারকেল তেল। র‌্যাশ, চুলকানি, লাল হয়ে যায় এগুলি ত্বকের রোজের সঙ্গী। নারকেল তেল ত্বকের পেলবতা ফিরিয়ে দেয়। ত্বক ভিতর থেকে নরম ও মসৃণ রাখতে নারকেল তেলের জুড়ি মেলা ভার।

এই তেল ত্বকে ব্যাপক পুষ্টি জোগায়। কোলাজেন হল ত্বকের পুষ্টি উপাদান। নারকেল তেল কোলাজেন উৎপাদনে সাহায্য করে। কোলাজেন ত্বক টান টান রাখে। নারকেল তেল ত্বক মসৃণ রাখতে দারুণ সাহায্য করে।

আরও পড়ুন: Indian Super League: ইন্ডিয়ান সুপার লিগে নয়া নজির ইস্ট-মোহনের!

আরও পড়ুন: “সব পরিষেবা বন্ধ করে দেব”, ইউনুস সকরারকে কড়া হুঁশিয়ারি! চিন্ময় প্রভুর মুক্তির দাবি শুভেন্দুর

About Post Author