Home » Blueline Metro: ফের থমকে গেল ব্লু লাইন মেট্রো! কারণ কী? এখনও জানায়নি কর্তৃপক্ষ

Blueline Metro: ফের থমকে গেল ব্লু লাইন মেট্রো! কারণ কী? এখনও জানায়নি কর্তৃপক্ষ

সময় কলকাতা ডেস্ক, ২৩ নভেম্বর: ফের জটলা কলকাতার ব্লু লাইন মেট্রোয়। অফিস টাইমে রুদ্ধ দমদম থেকে কবি সুভাষ লাইনে পরিষেবা। যাত্রীদের নামিয়ে দেওয়া হল শোভাবাজার স্টেশনে। সঙ্গে সকলকে মেট্রো স্টেশন ছাড়তে আদেশ দেওয়া হল। সাত সকালে আরও একবার পরিষেবা থমকে যাওয়ায় অসুবিধায় পড়েছেন শহরবাসীরা। তবে কী সমস্যা হয়েছে, তা নিয়ে এখনও কিছু জানায়নি মেট্রো কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ব্ল্যাকমেল করে বারবার গণধর্ষণ : অভিযুক্তদের হয়ে লড়তে সাফ না করে দিলেন আইনজীবীরা

সূত্রের খবর, মেট্রোর এই অজানা সমস্যার জেরে অন্য স্টেশনগুলিতেও ট্রেন ঢোকেনি। বেলগাছিয়া, শ্যামবাজার কিংবা চাঁদনী চকে যাত্রীদের অভিযোগ, সকালে নির্দিষ্ট সময়ে ট্রেন আসেনি। সকাল ৭টা ৫ নাগাদ দমদম থেকে যে মেট্রোটি ছেড়েছিল, তা শোভাবাজার পর্যন্ত গিয়ে থেমে যায়। মেট্রোর মধ্যে এবং স্টেশনে ঘোষণা করে দেওয়া হয়, আপাতত পরিষেবা বন্ধ করা হচ্ছে। যাত্রীরা যেন ট্রেন থেকে নেমে বাইরে চলে যায়।

আরও পড়ুন: উপনির্বাচন : বঙ্গে সবুজ ঝড় , নৈহাটি তৃণমূলের দখলে

যাত্রীসূত্রে জানা গিয়েছে, মেট্রোর সমস্যা গতকাল অর্থাৎ শুক্রবারের হয়েছিল। বেশকিছু ট্রেন নির্দিষ্ট সময়ের থেকে দেরিতে স্টেশনে ঢুকেছিল। যাত্রীদের আশা ছিল সেই সমস্যা দ্রুতই ঠিক হয়ে যাবে। ঠিক হওয়া দুরস্ত শনিবার সকালে সেই সমস্যা উঠেছে তুঙ্গে। মেট্রো থেকে নেমে সঠিক সময়ে অফিস, স্কুল, কলেজে পৌঁছাতে ট্যাক্সি, বাসের সাহায্য নিতে হয়েছে যাত্রীদের। প্রথমে একেরপর এক আত্মহত্যার চেষ্টার জেরে ও এখন অভ্যন্তরীন সমস্যার কারণে পরিষেবা বারবার ব্যাহত হওয়ায় তিতিবিরক্ত আমজনতা।

আরও পড়ুন: মহারাষ্ট্র : নজির গড়ে জয়ের পথে বিজেপি নেতৃত্বাধীন মহাযুতি

About Post Author