Home » Premier League: সালাহ-র জোড়া গোল, পিছিয়ে পড়েও জয় লিভারপুলের

Premier League: সালাহ-র জোড়া গোল, পিছিয়ে পড়েও জয় লিভারপুলের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৫ নভেম্বরঃ প্রিমিয়ার লিগে অপ্রতিরোধ্য লিভারপুল । রবিবার সাউদাম্পটনকে হারিয়ে ম্যানচেস্টার সিটির সঙ্গে ব্যবধান বাড়াল আর্নে স্লটের ছেলেরা। হাড্ডাহাড্ডি ম্যাচে পিছিয়ে পড়েও ৩-২ গোলে জিতল অল রেডরা। জোড়া গোল করলেন মহম্মদ সালাহ।

আরও পড়ুনঃ IPL Auction 2025: সবার রেকর্ড ভেঙে শীর্ষে পন্থ! ২৬.৭৫ কোটি পেলেন শ্রেয়স, প্রথম দিনে অবিক্রিত ওয়ার্নার

আরও পড়ুনঃ Yashasvi Jaiswal: পারথে ১৫০ পার যশস্বীর! চুরমার সচিন-গাভাস্কারদের রেকর্ড

সেন্ট ম্যারি স্টেডিয়ামে ম্যাচের প্রথম গোলটি করে লিভারপুল। ৩০ মিনিটের মাথায় সাউদাম্পটনের ডিফেন্ডারের ভুলে বল পেয়ে যান ডমিনিক সোবোজলাই। গোল করতে ভুল করেননি হাঙ্গেরির মিডফিল্ডার। ১২ মিনিটের মধ্যে সেই গোল শোধ করে দেন সাউদাম্পটনের অ্যাডাম আর্মস্ট্রং। প্রথমার্ধের শেষে খেলার ফলাফল ছিল ১-১। দ্বিতীয়ার্ধের শুরুতে খেলার গতির বিপরীতে এগিয়ে যায় আয়োজকরা। গোল করেন ম্যাতিউস ফার্নান্ডেজ। ৬৫ মিনিটে দলকে সমতায় ফেরান সালাহ। এই গোলের ক্ষেত্রে যদিও ভুল ছিল সাউদাম্পটনের গোলরক্ষকের। ৮৩ মিনিট পর্যন্ত খেলার ফল ছিল ২-২। একটা সময় মনে হয়েছিল পয়েন্ট খোয়াতে হবে লিভারপুলকে।  সেই পরিস্থিতি থেকে দলকে উদ্ধার করেন বহু যুদ্ধের নায়ক সালাহ। বক্সের মধ্যে বল ক্লিয়ার করতে গিয়ে হাতে বল লাগান সাউদাম্পটনের উকিনারি সুগাওয়ারা। পেনাল্টি পায় সফরকারী দল। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি মিশরের তারকা।  শেষ পর্যন্ত ৩-২ গোলে জিতে মাঠ ছাড়ে লিভারপুল।

আরও পড়ুনঃ OPTICAL ILLUSION: আপনার পর্যবেক্ষণ শক্তি ব্যোমকেশ বা ফেলুদার মত, তাহলে ৩৫ সেকেন্ডে নিচের ছবি দুটি থেকে তিনটি পার্থক্য খুঁজে বের করুন

আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy 2024-25: আইপিএলে কোন দলে খেলবেন পন্থ? ব্যাটিংয়ের ফাঁকে প্রাক্তন সতীর্থকে যা বললেন….

এই জয়ের ফলে ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে লিভারপুল। ১০ টি ম্যাচে জয় পেয়েছে তারা। ১ টি করে ম্যাচে ড্র ও হারের মুখ দেখেছে। সেখানে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ১২ ম্যাচে ২৩। দুই দলের মধ্যে পয়েন্টের ব্যবধান ৮। লিগের শেষ তিনটি ম্যাচের সবক’টিতে হেরেছে সিটিজেনরা। কোচ হিসেবে ম্যানচেস্টারের ক্লাবের দায়িত্ব নেওয়ার পর প্রথম এই অভিজ্ঞতার সাক্ষী থাকতে হল পেপ গুয়ার্দিওলাকে। সমসংখ্যক ম্যাচে ২২ পয়েন্ট পেয়ে তৃতীয়স্থানে রয়েছে চেলসি।    

About Post Author