সময় কলকাতা ডেস্ক, ২৭ নভেম্বর: বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেফতারিতে প্রতিবাদের আগুনে জ্বলছে গোটা রাষ্ট্র। এই নিয়ে আগেই ইউনুস প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবার একই রথে সওয়ার ভারতের আধ্যাত্মিক গুরু রবি শংকর। বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার আবেদনের পাশাপাশি সেখানকার কট্টরপন্থীদের নিয়ন্ত্রণের বার্তা দিলেন তিনি।

আরও পড়ুন: বিশ্বসেরা ভারতীয় স্পিনারের ক্রিকেট জীবন শেষ হয়েছিল নারীঘটিত অভিযোগে
চিন্ময় প্রভুর গ্রেপ্তারি নিয়ে পড়শী দেশের অভ্যন্তরীণ সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করলেন রবি শংকর। ইসকনের গুরুর মুক্তির আবেদন জানিয়ে তাঁর বার্তা, “চিন্ময় দাস শুধুমাত্র বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হওয়ার অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। তিনি বন্দুক হাতে তুলে সরকারের বিরুদ্ধে নামেননি। উনি নিজের মানুষের অধিকারের জন্য লড়ছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুসের কাছে আমরা অনেক বেশি আশা রাখি। আপনি শান্তির জন্য নোবেল পেয়েছেন। ওনার থেকে এমনটা আশা করা যায় না। বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ সংখ্যালঘুদের নিরাপত্তা দিন। এবং সেই সব কট্টরপন্থীদের নিয়ন্ত্রণ করুন।”
আরও পড়ুন: ত্বকের যত্ন নিতে হাজার হাজার টাকা নয়, যথেষ্ট নারকেল তেলই! কীভাবে ব্যবহার করবেন জানুন..
প্রসঙ্গত, মঙ্গলবার একটি টুইট করে ইউনুস সরকারকে হুঁশিয়ারি দিয়েছিয়েন এপার বাংলার বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন, চিন্ময় প্রভুকে দ্রুত মুক্তি না দিলে ভারত থেকে বাংলাদেশে যাওয়া যাবতীয় পণ্যের পরিষেবা বন্ধ করে দেওয়ার হবে। এ বিষয়ে ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করের মধ্যস্ততার দাবি জানিয়েছিলেন বঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তারপরই এই ইস্যুতে মুখ খুললেন দেশের জনপ্রিয় আধ্যাতিক গুরু রবি শংকর। তবে তাঁর বার্তায় কি এবার চিঁড়ে ভিজবে?


More Stories
আবার বাড়ল পেট্রোল, ডিজেলের দাম
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?