Home » Enforcement Directorate: এবার মেডিক্যাল কলেজে ভর্তিতে দুর্নীতি! রাজ্যে ফের ‘ইডি ইন অ্যাকশন’

Enforcement Directorate: এবার মেডিক্যাল কলেজে ভর্তিতে দুর্নীতি! রাজ্যে ফের ‘ইডি ইন অ্যাকশন’

সময় কলকাতা ডেস্ক, ৩ ডিসেম্বর: রাজ্যে ফের ‘ইডি ইন অ্যাকশন’। নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, লটারি দুর্নীতির পর এবার ইডির নিশানায় মেডিক্যাল কলেজে ভর্তিতে দুর্নীতি। মঙ্গলবার সাতসকালে কেন্দ্রীয় জওয়ানদের সঙ্গে নিয়ে কলকাতা-সহ রাজ্যের একাধিক জায়গায় হানা দিল কেদ্রীয় তদন্তকারীরা।

আরও পড়ুন: জামিন পেলেন না চিন্ময় প্রভু! হামলার ভয়ে পিছিয়ে গেল আইনজীবীরা? আরও এক মাস থাকতে হবে জেলেই

গত কয়েক বছর ধরে ইডির আখড়া হয়ে উঠেছে বাংলা। নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরে চলছে তদন্ত। এই মর্মে ইতিমধ্যেই জেলে যেতে হয়েছে রাজ্যের একাধিক তাবড় তাবড় নেতাদের। অনেকে আবার জামিনে জেলমুক্তিও পেয়ে গিয়েছেন। সরকারের উচ্চপদস্থ আধিকারিকরাও রেহাই পায়নি ইডির আগ্রাসন থেকে। এই অবহেই রাজ্যে নতুন ইডিকে অক্সিজেন জোগাল রাজ্যে নতুন এক দুর্নীতির খবর। অভিযোগ উঠেছে, এন আর আই কোটায় জাল নথি দিয়ে এমবিবিএস কলেজে ভর্তি করানো হচ্ছে বেশকিছু পড়ুয়াদের। সেই ঘটনার তদন্তে মঙ্গলবার সকালে সল্টলেকের বিসি ব্লকের একাধিক আবাসনে হানা দেন ইডির আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে ফেলে আবাসন। চলছে তল্লাশি। তবে শুধু সল্টলেক নয়, তল্লাশি চলছে বজবজ, দুর্গাপুর, হলদিয়া, ঝাড়গ্রাম-সহ একাধিক বেসরকারি মেডিক্যাল কলেজেও।

আরও পড়ুন: হরিয়ানায় ৩ বছরের শিশুকে ধর্ষণ ও খুনের অভিযোগে গ্রেফতার মধ্যবয়সী পুরুষ

প্রসঙ্গত, প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতির অভিযোগ নতুন নয়। মেডিক্যালের আগে কেন্দ্রীয় ইঞ্জিনিয়ারিং কলেজের প্রবেশিকা পরীক্ষা ‘জয়েন্ট এনট্রান্সেও বড়সড় দুর্নীতির হদিশ মিলেছিল। একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে অনলাইনে হওয়া এই পরীক্ষাকে প্রভাবিত করার অভিযোগ জমা পড়েছিল সিবিআইয়ের কাছে। সিবিআইয়ের কাছে আসা অভিযোগে দাবি করা হয়েছে, একটি সংস্থার সঙ্গে যুক্ত কর্মী এবং শিক্ষকরা দেশের বাছাই করা কিছু পরীক্ষাকেন্দ্রে রিমোট অ্যাক্সেসের মাধ্যমে পরীক্ষার্থীদের হয়ে প্রশ্নের উত্তর দেওয়ার ব্যবস্থা করেছিল। সেই সংস্থার বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে। গত এপ্রিল মাসে সেই সংক্রান্ত অভিযোগ দায়ের হয়েছিল ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায়। এবার ফের সেই একই ধরনের অভিযোগ বাংলার একটি সরকারি মেডিক্যাল কলেজেও।

About Post Author