সময় কলকাতা ডেস্ক, ২৭ নভেম্বর: সমাজ মাধ্যমে এখন ভাইরাল হতে গেলে রিলস বানানো বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে! আর এখন ভাইরাল হলে শুধু জনপ্রিয়তা নয়, পাওয়া যাচ্ছে কারি কারি টাকাও। কয়েক সেকেন্ডের ভিডিওর নেশায় বুঁদ হয়েছে নেটিজেনরা। শুধু যুবসমাজ বললে হয়তো পুরো ঠিক বলা হবে না। রিলস গ্রাস করেছে কমবেশি সব বয়সের মানুষদের। রিলসে ভিডিও ক্ষণিকের হলেও তাতে অশ্লীলতার দাপাদাপি নেহাত কম নয়। দর্শক গিলছে, ফলে শালীনতার মাত্রা ছাড়াতেও দু-বার ভাবছেন না রিল শিল্পীরা। এই রিলস বানানো জেরেই দিল্লিতে ভরা বাজারে গণ ধোলাই খেল এক যুবক। নজিরবিহীন কিছু কন্টেন্ট বানাতে গিয়েই মহিলাদের অন্তর্বাস পরে অশ্লীল রিল শুট করছিল যুবক। যার প্রতিবাদে জনতার রোষের মুখে পড়তে হল তাঁকে। কার্যত, যুবকের রিল ভাইরাল না হলেও, ভাইরাল হল তাঁর গণপিটুনি খাওয়ার ভিডিও।

আরও পড়ুন: IPL 2024-25: আইপিএলে দল না পাওয়া সেরা একাদশ, কারা রয়েছেন তালিকায়?
ঘটনা হরিয়ানার পানিপথ। সাতসকালে সেখানকার ভিড়ে ভরা এক বাজারে হঠাৎ আবির্ভূত হন এক যুবক। পরনে তাঁর মহিলাদের অন্তর্বাস। ওই অবস্থায় মেয়েলি ঢঙে বাজারের মধ্যে ভিডিও শুট করতে থাকেন তিনি। জনবহুল বাজারে এই ঘটনা দেখে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েন পথ চলতি মানুষ। চলতে থাকে অশ্লীল নাচ। বাজারের মধ্যে যুবকের এমন অশ্লীল কর্মকান্ডে প্রথম প্রতিবাদ শুরু করেন এক ব্যক্তি। তারপরই শুরু হয় বচসা, বচসা থেকে মার।
আরও পড়ুন: স্থূল শরীর নিয়ে ভুগছেন? এই বীজ খান, ওজন কমবে ম্যাজিকের মত!
সমাজ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল ওই যুবকের গণপিটুনি খাওয়ায় ভিডিও। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি ওই যুবকের সঙ্গে আঙুল উঁচিয়ে তাঁর পোশাক নিয়ে প্রশ্ন করছেন। এবং তাঁকে ধরে চড় থাপ্পড় মারছেন। তাঁকে ঘিরে রয়েছে জনতার ভিড়। সোশ্যাল মিডিয়ায় যুবকের বিরুদ্ধে স্বর ছড়িয়েছেন নেটিজেনরাও।
আরও পড়ুন: Bodybuilding: ভারতীয় উপমহাদেশে সৌরভ ছড়াচ্ছে বারাসতের গৌরব!


More Stories
আবার বাড়ল পেট্রোল, ডিজেলের দাম
সুপ্রিম রায় : বিবাহিতা মহিলাদের বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ টিকবে না
আমাদের চেয়ে ভালো গলা কাটতে কেউ জানেনা, বাংলাদেশকে হুঁশিয়ারি নাগাল্যান্ডের মন্ত্রীর