Home » স্থূল শরীর নিয়ে ভুগছেন? এই বীজ খান, ওজন কমবে ম্যাজিকের মত!

স্থূল শরীর নিয়ে ভুগছেন? এই বীজ খান, ওজন কমবে ম্যাজিকের মত!

সময় কলকাতা ডেস্ক, ২৭ নভেম্বর: শরীরের অতিরিক্ত মেদ ঝরিয়ে ছিপছিপে চেহারার অধিকারী হওয়ার লড়াইয়ে শামিল সকলেই। বাজারে লোভনীয় ফাস্ট ফুডের ফাঁদে পড়ে ওজন বাড়ছে দ্রুত গতিতে। তবে সুঠাম চেহারা পেতে, মেদ ঝরিয়ে স্লিম এন্ড ট্রিম হতে খান মেথি। যেতে লাগবে না জিমে, মানতে হবে না কড়া ডায়েট চার্ট। বরং বেশি দৌড় ঝাঁপ না করে ভরসা রাখুন মেথির উপরে। তবে মেথি খেলেই কিন্তু হল না। তার আছে নির্দিষ্ট নিয়ম। কী ভাবে মেথি খেলে মিলবে ভাল ফল, জানুন…

আরও পড়ুন: চিন্ময় প্রভু ইস্যুতে সরব ভারতের আধ্যাত্মিক গুরু রবি শংকর, কট্টরপন্থীদের নিয়ন্ত্রণের বার্তা ইউনুসকে

মেথিতে আছে ভরপুর ক্যারোটিনয়েড। এই উপাদান দ্রুত ওজন কমাতে কার্যকর। তবে বাজার থেকে প্রক্রিয়াজাত মেথি না কিনে বাড়িতে শুকনো খোলায় মেথি ভেজে তা গুঁড়ো করে নিন। এবার তা গরম জলে মিশিয়ে নিন। সঙ্গে লেবুর রস ও মধু মিশিয়ে নিতে পারেন। এই পানীয় ওজন কমাতে অব্যর্থ।

আরও পড়ুন: IPL 2024-25: আইপিএলে দল না পাওয়া সেরা একাদশ, কারা রয়েছেন তালিকায়?

সকালে উঠেই যদি প্রথম চা পানের অভ্যাস থাকে তাহলে তার সঙ্গেই মিশিয়ে নিতে পারেন মেথি দানা। রোজ এই চা খেলে হজমশক্তি বাড়ে, রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। তবে চায়ের তেঁতো ভাব কাটাতে আবার বেশি করে চিনি দেবেন না। বরং এলাচ বা আদা দিতে পারেন। মনে রাখবেন, খালি পেটে এই চা খেতে হবে।

মেথি দানা নিয়ে তা একটি পাত্রে ভিজে কাপর দিয়ে ঢেকে রাখুন। খেয়াল রাখবেন কাপড়টি যেন শুকিয়ে না যায়। ২-৩ দিনের মধ্যে মেথি বীজে অঙ্কুরোদগম হবে। ভিটামিন ও খনিজে পরিপূর্ণ এই অঙ্কুর যুক্ত মেথি খেলে আরও দ্রুত ওজন ঝরবে।

আরও পড়ুন: সমাজ মাধ্যমে আপত্তিকর বিষয়বস্তুর উনস্থাপনা রুখতে কড়া আইন চাই! লোকসভার প্রস্তাব অশ্বিনী বৈষ্ণবের

About Post Author