Home » হরিয়ানা : ফরিদাবাদে ধর্ষকের সাজা, ২০ বছর কারাবাসের নির্দেশ দিল আদালত

হরিয়ানা : ফরিদাবাদে ধর্ষকের সাজা, ২০ বছর কারাবাসের নির্দেশ দিল আদালত

সময় কলকাতা ডেস্ক, ১ ডিসেম্বর : হরিয়ানার ফরিদাবাদে ধর্ষকের সাজা, ২০ বছরের কারাবাসের নির্দেশ দিল আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ, জ্যোতি লাম্বা, সঞ্জয় কলোনির বাসিন্দা রাহাত খানকে ১৯ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণ ও অপহরণের দায়ে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন।  ২০২২ সালের জুন মাসে ধর্ষণের অভিযোগটি দায়ের হয়েছিল। দীর্ঘ দু’বছর  তদন্ত এবং অতঃপর  আদালতে শুনানির শেষে দোষী সাব্যস্ত করা হয় রাহাতকে।কারাদণ্ডের পাশাপাশি, আদালত দোষীকে ১.৫১ লাখ টাকা জরিমানা করেছে।

আরও পড়ুন ত্রিকোণ প্রেমের জেরে খুন যুবক! চার বছরের মাথায় চুঁচুড়ার নিম্ন আদালতে ফাঁসি ৭ অপরাধীর

রাহাত নির্যাতিতার সঙ্গে প্রথমে বন্ধুত্ব করেন ও দ্রুত তার সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলেন। তরুণী সে সময় দ্বাদশ শ্রেণীর ছাত্রী ছিলেন। ২০২২ সালের মে মাসে রাহাত খান বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে সঙ্গে নিয়ে  উত্তরাখণ্ডে প্রমোদ ভ্রমনে যান। সে সময় দুজনের সম্পর্কে টানাপোড়েন চলছিল। তদন্তের রিপোর্ট অনুযায়ী, তরুণী যখন কুরুক্ষেত্রে এক আত্মীয়ের সাথে দেখা করতে যাচ্ছিল, রাহাত খান তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাদের বন্ধুত্ব বজায় রাখতে রাজি করান। এও জানা গিয়েছে  ৩১মে রাহাত বেড়াতে নিয়ে গিয়ে বলপূর্বক  শারীরিক সম্পর্ক স্থাপন করে এবং পরবর্তীতে ৫ জুন কাউকে কিছু না বলে তাকে নয়ডা এবং উত্তরাখন্ডে নিয়ে যায়।

বিয়ে বাড়ি থেকে না ফেরায়  ও তরুণী নিরুদ্দেশ থাকায় নিহতের পরিবার নিখোঁজ অভিযোগ দায়ের করে। অতঃপর টাওয়ার লোকেশন করে নির্যাতিতার খোঁজ মেলে। রাহাত খান প্রথমে পালিয়ে যেতে সক্ষম হলেও কয়েক সপ্তাহ পরে তাকে গ্রেফতার করা হয়।
আদালত শনিবার রাহাত খানকে ২০ বছরের কারাদণ্ড এবং দেড় লক্ষ টাকা জরিমানার সাজা ঘোষণা করে।।

ফরিদাবাদে ধর্ষকের সাজা #ফরিদাবাদে ধর্ষকের সাজা

About Post Author