সময় কলকাতা ডেস্ক, ৩০ নভেম্বর: শুনলে অবাক হতে হয়! মাত্র ২০০ টাকার বিনিময়ে রাষ্ট্রদ্রোহ। এই সামান্য অর্থের বিনিময়ে ভারতীয় উপকূলের গোপন তথ্য পাকিস্তানে পাঠাচ্ছিলেন ভারতীয় যুবক! গোপন সূত্রে খবর পেয়েই তদন্তে নেমে গুজরাট থেকে ওই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশের বিশেষ সন্ত্রাসদমন শাখা এটিএস। একাধিক ধারায় ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে ওই যুবকের।
জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম দীপেশ গোহিল। গুজরাটের একটি সংস্থায় শ্রমিকের কাজ করতেন তিনি। পুলিশ সূত্রে খবর, কয়েকদিন আগে অসীমা নামে এক মহিলার সঙ্গে পরিচয় হয় অভিযুক্ত দীপেশের। ওই মহিলা নিজেকে পাকিস্তানের নৌসেনার আধিকারিক হিসাবে পরিচয় দেন। তাঁর কাছেই দেশের উপকূলরক্ষী বাহিনীর গোপন তথ্য ফাঁস করতেন দীপেশ। শুধু তাই নয়, উপকূলরক্ষী বাহিনীর জাহাজ কখন কোথায় যাচ্ছে, সেই তথ্য পাকিস্তানে পাচারের পাশাপাশি জাহাজগুলোর গতিবিধির ভিডিও রেকর্ড করতেন। প্রতিদিন এই কাজের জন্য তিনি ২০০ টাকা পেতেন দীপেশ
তদন্তকারীরা জানিয়েছেন, ওখা বন্দরে অবাধ যাতায়াত ছিল অভিযুক্তের। ফলে উপকূলরক্ষী বাহিনীর জাহাজগুলোর কাছে পৌঁছনো সহজ ছিল তাঁর কাছে। সেখান থেকেই সমস্ত তথ্য ওই মহিলার হোয়াটসঅ্যাপে পাঠাতেন দীপেশ। এমনকি তাঁর নিজস্ব কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না। এক বন্ধুর অ্যাকাউন্টে পাকিস্তান থেকে টাকা আসত। পরে সেই টাকা তুলে নিতেন অভিযুক্ত। এই করে মোট ৪২ হাজার টাকা পাকিস্তান থেকে তাঁর কাছে পাঠানো হয়েছিল। কিন্তু জেরায় দীপেশ জানান ওই বন্ধুর হয়ে এক কাজ করে দেওয়ায় তিনি ওই পারিশ্রমিক পেয়েছেন।
আরও পড়ুন: Border-Gavaskar Trophy: অ্যাডিলেড টেস্টের আগে অজি শিবিরে ধাক্কা, সিরিজ থেকে ছিটকে গেলেন হেজেলউড


আরও পড়ুন:
More Stories
জার্সিতে যৌন অপরাধে প্রাক্তন শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি
পাশের ঘরে বাবা-মা তবুও ১২ ঘন্টা ধরে চলেছে যৌন নির্যাতন! ইনফ্লুয়েন্সার শমীক অধিকারীর ১০ দিনের পুলিশি হেফাজত
সুপ্রিম রায় : বিবাহিতা মহিলাদের বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ টিকবে না