Home » জামিন পেলেন না চিন্ময় প্রভু! হামলার ভয়ে পিছিয়ে গেলেন আইনজীবীরা? আরও এক মাস থাকতে হবে জেলেই

জামিন পেলেন না চিন্ময় প্রভু! হামলার ভয়ে পিছিয়ে গেলেন আইনজীবীরা? আরও এক মাস থাকতে হবে জেলেই

সময় কলকাতা ডেস্ক, ৩ ডিসেম্বর: মিলল না জামিন! চট্টগ্রাম আদালতে মঙ্গলবার চিন্ময়কৃষ্ণ দাস মামলার শুনানির কথা ছিল। তবে আদালতে কোনও আইনজীবী তাঁর হয়ে মামলা লড়তে রাজি হলেন না। কার্যত পিছিয়ে গেল শুনানি। আগামী ২ জানুয়ারি পর্যন্ত এই মামলার শুনানি স্থগিত রেখেছে চট্টগ্রাম আদালত। সুতরাং আরও এক মাস চিন্ময় প্রভুকে থাকতে হবে চট্টগ্রামের জেলেই।

আরও পড়ুন: হরিয়ানায় ৩ বছরের শিশুকে ধর্ষণ ও খুনের অভিযোগে গ্রেফতার মধ্যবয়সী পুরুষ

গত ২৫ নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চত্বর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে আটক করে বাংলাদেশের পুলিশ। পরে জানা যায়, চট্টগ্রামের এক স্থানীয় বিএনপি নেতার তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ চিন্ময় প্রভুকে গ্রেফতার করেছে। পরের দিন ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে পেশ করা হয় সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণকে। কিন্তু জামিনের আর্জি মঞ্জুর হয়নি। তাঁকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় চট্টগ্রামের আদালত। সেখান থেকে তাঁকে প্রিজন ভ্যানে করে নিয়ে কারাগারে নিয়ে যাওয়ার পথে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন চিন্ময়ের অনুরাগীরা। তারপর থেকে টানা এক সপ্তাহ গোটা রাষ্ট্র জ্বলছে বিদ্রোহের আগুনে। তবে মঙ্গলবার শুনানি হওয়ার কথা ছিল সেই মামলার। এদিন চিন্ময়ের জামিনের আশায় মুখিয়ে ছিলেন অনুরাগীরা। তবে আশাও ফিকে হয়ে গেল যখন তাঁর হয়ে আদালতে কোনও আইনজীবী আইনি লড়াইয়ে নামতে রাজি পর্যন্ত হলেন না। কার্যত শুনানি পিছিয়ে গেল জামিন পেলেন না চিন্ময় প্রভু, আরও এক মাস তাঁকে থাকতে হবে চট্টগ্রামের জেলেই।

আরও পড়ুন: ওজন কমাতে চিয়া বীজ খাচ্ছেন! এতে শরীরের কী ক্ষতি হচ্ছে জানেন?

প্রসঙ্গত, বাংলাদেশে বর্ষীয়ান আইনজীবী রমেন রায় আদালতের চিন্ময় দাসের হয়ে সওয়াল করেছিলেন। তারপরই তাঁর বাড়িতে হামলা চালায় মৌলবাদীরা। তাঁকেও বেধড়ক মারধর করা হয় সোমবার রাতে। এমনই দাবি করেছেন কলকাতার ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। চিন্ময় অনুরাগীদের দাবি, সেই ভয়েই চিন্ময় প্রভুর হয়ে কোনও আইনজীবী দাঁড়াতে রাজি হলেন না আদালতে।

About Post Author