সময় কলকাতা ডেস্ক, ৫ ডিসেম্বর : পুষ্পা চলচ্চিত্রের অভাবিত সাফল্যের পর পুষ্পা 2 প্রিমিয়ার শো ইতিমধ্যেই সারা দেশে সাড়া ফেলেছে তবুও আনন্দের মধ্যেও রয়েছে বিষাদ। অন্তত আল্লু অর্জুন ও তার সহযোগীদের কাছে বিষয়টি তেমনই। হায়দ্রাবাদে সন্ধ্যা থিয়েটারে পুষ্পা 2 চলচ্চিত্রের প্রিমিয়ার শো দেখতে গিয়ে বুধবার রাতে এক মহিলার মৃত্যুর পরে কাঠগড়ায় আল্লু অর্জুনের টিম এবং থিয়েটার কর্তৃপক্ষ। বুধবার রাতে পদদলিত হয়ে মৃত্যু হয় ৩৫ বছর বয়সী এক মহিলার। আর এরপরেই পুলিশ অভিযোগ দায়ের করেছে সিনেমা হল কর্তৃপক্ষ এবং আল্লু অর্জুনের টিমের বিরুদ্ধে। কেন আগেভাগে তারকার উপস্থিতির কথা জানান দেওয়া হয়নি পুলিশকে,তা নিয়েই প্রশ্ন তুলে, গাফিলতির অভিযোগ এনেছে পুলিশ। সাধারণ জনতার নিরাপত্তার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলেই অভিযোগ।।
পুষ্পা 2, প্রিমিয়ার শো দেখতে ভিড়ে পদদলিত হয়ে মৃত্যু : আল্লু অর্জুনের টিমের বিরুদ্ধে অভিযোগ দায়ের


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর