Home » Fifa World Cup: ক্লাব বিশ্বকাপে নেইমার-এমবাপ্পে দ্বৈরথ, কেমন হল গ্রুপ বিন্যাস?

Fifa World Cup: ক্লাব বিশ্বকাপে নেইমার-এমবাপ্পে দ্বৈরথ, কেমন হল গ্রুপ বিন্যাস?

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৬ ডিসেম্বরঃ ফিফা ক্লাব বিশ্বকাপ নিয়ে ক্রমশ চড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনার পারদ। বৃহস্পতিবার মিয়ামিতে ভারতীয় সময় মধ্যরাতে হয়ে গেল প্রতিযোগিতার গ্রুপ বিন্যাস। ফরম্যাটে এ বার অনেক বদল রয়েছে। বিশ্বের সেরা ক্লাব হওয়ার লড়াই হবে যুক্তরাষ্ট্রে। গ্রুপ বিন্যাস অনুষ্ঠানে পরিচালনার দায়িত্বে ছিলেন ইতালির কিংবদন্তী ফুটবলার আলেকজান্ডার দেল পিয়েরো। ট্রফির উন্মোচন করেন ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো ও ব্রাজিলের কিংবদন্তী রোনাল্ডো নাজারিও। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের একটি ভিডিওবার্তাও দেখানো হয়।

ইউরোপের প্রথম সারির ক্লাব এই প্রতিযোগিতায় অংশ নেবে। সেই ক্লাবের মধ্যে রয়েছে রিয়াল মাদ্রদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, চেলসির মত ক্লাব। আট গ্রুপের মধ্যে চর্চার কেন্দ্রে রয়েছে এইচ গ্রুপ। কারণ এই গ্রুপে রিয়াল মাদ্রিদের পাশাপাশি রয়েছে আল হিলাল ও সালজবুর্গের মত শক্তিশালী ক্লাব। আল হিলালে বর্তমানে রয়েছেন নেইমার। ফলে তিনি সুস্থ থাকলে রিয়ালের বিরুদ্ধে মাঠে নামবেন। ফলে তিনি মুখোমুখি হবে পিএসজির প্রাক্তন সতীর্থ এমবাপ্পের। যদিও অপেক্ষাকৃত সহজগ্রুপে রয়েছে মেসির ক্লাব মিয়ামি। এ গ্রুপে তাদের সঙ্গে রয়েছে পর্তুগালের ক্লাব এফসি পোর্তো ও সৌদি আরবের ক্লাব আল আহলি।

কেমন হল গ্রুপ বিন্যাস একনজরে দেখে নেওয়া যাক?

গ্রপ এ: পালমেইরাস, এফসি পোর্তো, আল আহলি ও ইন্টার মায়ামি

গ্রুপ বি: পিএসজি, আতলেতিকো মাদ্রিদ, বোতাফোগো ও সিয়াটল

গ্রুপ সি: বায়ার্ন মিউনিখ, অকল্যান্ড সিটি, বোকা জুনিয়র্স ও বেনফিকা

গ্রু ডি: ফ্ল্যামেঙ্গো, ইএস তুনিস, চেলসি ও লিও

গ্রুপ ই: রিভার প্লেট, ইউরাওয়া, মন্তেরে ও ইন্টার মিলান

গ্রুপ এফ: ফ্লুমিনেন্স, বরুসিয়া ডর্টমুন্ড, উলসান ও মামেলোদি সান্ডওনস

গ্রুপ জি: ম্যানচেস্টার সিটি, ওয়াইদাদ, আল আইন ও জুভেন্টাস

গ্রুপ এইচ: রিয়াল মাদ্রিদ, আল হিলাল, পাচুয়া ও সালজবুর্গ

আসন্ন ক্লাব বিশ্বকাপে অংশ নেবে মোট ৩২টি দল। তাদের ৮টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে রয়েছে চারটি করে দল। প্রত্যেক গ্রুপ থেকে সেরা দুটি দল যোগ্যতা অর্জন করবে শেষ ষোলোয়। আগামী বছরের ১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত হবে যুক্তরাষ্ট্রে হবে প্রতিযোগিতা।  ১২টি স্টেডিয়ামকে প্রস্তুত করা হয়েছে। আয়োজক দেশের পক্ষ থেকে সরাসরি প্রতিযোগিতায় খেলার সুযোগ পেয়েছে ইন্টার মিয়ামি। যেই ক্লাবে বর্তমানে রয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক লিওনেল মেসি। ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ খেলবেন তাঁরা। প্রসঙ্গত, পরের ফিফা বিশ্বকাপেরও মূল আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। তাই ক্লাব বিশ্বকাপকে তার ড্রেস রিহার্সাল বলেও মনে করছেন অনেকে।

About Post Author