Home » Mohammedan Sporting Club: পঞ্জাবের বিরুদ্ধে হেরে দলের রোগ ধরলেন চের্নিশভ, কোথায় সমস্যা মহামেডানের?

Mohammedan Sporting Club: পঞ্জাবের বিরুদ্ধে হেরে দলের রোগ ধরলেন চের্নিশভ, কোথায় সমস্যা মহামেডানের?

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৭ ডিসেম্বরঃ ইন্ডিয়ান সুপার লিগে আবার হারের সাক্ষী থাকতে হল মহামেডান স্পোর্টিংকে। শুক্রবার দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে পঞ্জাব এফসির বিরুদ্ধে ০-২ গোলে হেরে গিয়েছে আন্দ্রে চের্নিশভের ছেলেরা। আবারও দ্বিতীয়ার্ধে জোড়া গোল হজম করল সাদা-কালো ব্রিগেড। এই হারের ফলে ১০ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে বারো নম্বরেই রইল তারা। উল্টোদিকে ১০ ম্যাচে ১৮ পয়েন্ট পেয়ে তিন নম্বরে উঠে এল পঞ্জাব এফসি। ম্যাচের শেষে দলের রোগ ধরলেন চের্নিশভ।

সম্প্রতি মহামেডানের প্রধান বিনিয়োগকারী শ্রাচী গ্রুপের অন্যতম শীর্ষ কর্তা রাহুল টোডি পরিস্কার করে জানিয়ে দিয়েছেন, তাঁরা কোচ বদল করার কথা চিন্তা করছেন না। বরং আসন্ন শীতকালীন দলবদলের বাজারে দলকে আরও শক্তিশালী করার কথা ভাবছেন তাঁরা। ফলে অনেকটাই চিন্তামুক্ত হয়ে লিগের আর এক নবাগত ক্লাব পঞ্জাব এফসির বিরুদ্ধে নেমেছিলেন আন্দ্রে চের্নিশভ। কিন্তু আবারও পরিকল্পনাহীন ফুটবল খেলে হারতে হল তাঁর দলকে। ম্যাচের চিত্রনাট্যে কোনও বদল হয়নি। প্রথমার্ধে গোল না করলেও দুর্গ অক্ষত রাখতে সক্ষম হয়েছিল কলকাতার অন্যতম প্রধান ক্লাব। কিন্তু দ্বিতীয়ার্ধে আট মিনিটের ব্যবধানে জোড়া ধাক্কা খেয়েছে তারা। ৫৮ মিনিটে লুকা মাজসেন ও ৬৬ মিনিটে ফিলিপ মারজিয়াক গোল করে পঞ্জাবের দলকে এগিয়ে দেন। তারপর আর ম্যাচে ফিরতে পারেনি চের্নিশভের ছেলেরা।    

আরও পড়ুনঃ U19 Asia Cup 2024: বৈভবে দাপুটে ব্যাটিং, ছোটদের এশিয়া কাপের সেমিতে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ভারত

আরও পড়ুনঃ Optical Illusion: ৫ শতাংশ পাঠক পেরেছেন নিচের ছবি দুটি থেকে মাত্র ৩৫ সেকেন্ডে তিনটি পার্থক্য খুঁজে বের করতে, আপনি তাঁদের মধ্যে একজন?

আরও পড়ুনঃ ICC Champions Trophy: অবশেষে কাটল জট, হাইব্রিড মডেলেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি

এই ম্যাচে জয় না পাক, অন্তত ড্র করার সুযোগ পেয়েছিল মহামেডান। ফ্রাঙ্কা, রেমসাঙ্গারা ম্যাচের দুই অর্ধে অসংখ্য সুযোগ তৈরি করলেন। কিন্তু গোল নষ্ট করার প্রবণতার খেসারত এই ম্যাচেও দিতে হয়েছে চের্নিশভের দলকে। ম্যাচের শেষে মহামেডান কোচ জানিয়েছেন, “ লিগের অন্যতম সেরা দলের বিরুদ্ধে হেরেছি আমরা। তবুও অনেক গোলের সুযোগ তৈরি করেছি। কিন্তু দুর্ভাগ্যবশত, গোল করতে পারিনি। এটাই আমাদের প্রধান সমস্যা।” যদিও এখনই হাল ছাড়তে নারাজ রাশিয়ান কোচ। দল আইএসএলে ঘুরে দাঁড়াবে বলে আশাবাদী তিনি।

About Post Author