Home » ভাগ্নিকে বারবার ধর্ষণের অভিযোগ মধ্যপ্রদেশের বিজেপি নেতার বিরুদ্ধে

ভাগ্নিকে বারবার ধর্ষণের অভিযোগ মধ্যপ্রদেশের বিজেপি নেতার বিরুদ্ধে

সময় কলকাতা ডেস্ক, ৯ ডিসেম্বর :  ভাগ্নিকে বারবার ধর্ষণ,  ধর্ষক মামা আবার প্রভাবশালী রাজনৈতিক নেতা ।  বিজেপি নেতার বিরুদ্ধে ধর্ষণের চাঞ্চল্যকর  অভিযোগ। সম্পর্কে ভাগ্নি একাধিকবার ধর্ষণ করার অভিযোগ দায়ের করেছেন মধ্য প্রদেশের  প্রথম সারির নেতা ও বিজেপির বিদিশা জেলা সহ-সভাপতি যোগেন্দ্র সোলাঙ্কির বিরুদ্ধে। উত্তাল মধ্য প্রদেশের  বিদিশা ।

একাধিকবার ধর্ষণের অভিযোগ ও এ নিয়ে মুখ খুললে চরম পরিণতি হবে বলে হুমকির অভিযোগ বিজেপির নেতার বিরুদ্ধে। বিদিশা জেলার নাতেরান থানায় অভিযোগ সোলাঙ্কির বিরুদ্ধে।  তদন্তে নেমেছে পুলিশ। ২৩ বছর বয়সী তরুণী রবিবার মামার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন ।

পুলিশ ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, ধর্ষণের অভিযোগ আপাতভাবে সত্য প্রমাণিত হওয়ায় অভিযোগকে গুরুত্ব সহকারে  তদন্ত করা হচ্ছে। পুলিশ এও জানিয়েছে ধর্ষণের অভিযোগ পাওয়ার পরে মহিলাকে  মেডিক্যাল চেকআপে নিয়ে যাওয়া হয় যেখানে চিকিৎসকরা পরীক্ষার পরে জানিয়েছেন মহিলাকে ধর্ষণ করা হয়েছে। সবমিলিয়ে, অস্বস্তিতে মধ্যপ্রদেশের বিজেপি নেতৃত্ব ।

ভাগ্নিকে বারবার ধর্ষণ #ভাগ্নিকে বারবার ধর্ষণ

About Post Author