সময় কলকাতা ডেস্ক, ১০ ডিসেম্বর: রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড় বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ কংগ্রেসের। তাঁদের দাবি, চেয়ারম্যান পক্ষপাত দুষ্ট হয়েছেন। যার জেরে ধনকড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল ইন্ডিয়া জোট। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি-সহ ইন্ডিয়া জোটের শরিক অন্যান্য বিরোধী দলগুলি সমর্থন করেছে এই প্রস্তাব।

আরও পড়ুন: নয়া প্রধান বিচারপতির বেঞ্চে আজ আরজি করের সুপ্রিম শুনানি, নতুন কোনও মোড় নেবে মামলা?
রাজ্যসভার মঙ্গলবার হাত শিবিরের নেতারা এই রকম কিছু ঘটাতে চলেছে তার পূর্বাভাস কালই পাওয়া গিয়েছিল। চেয়ারম্যানের বিরুদ্ধে এই অনাস্থা প্রস্তাবের প্রেক্ষিতে বিরোধী শিবিরের তরফে অভিযোগ তোলা হয়, রাজ্যসভার চেয়ারম্যানের আসনে বসে লাগাতার পক্ষপাতিত্ব করে চলেছেন ধনকর। বিরোধী সাংসদদের কিছু বলার সুযোগ দেওয়া হচ্ছে না। বিরোধীরা কথা বলতে উঠতে বার বার বাধা দেওয়া হচ্ছে তাঁদের, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার দাবি জানানো হলেও তা মানা হচ্ছে না। অন্যদিকে ধনকড় শাসকদলের নেতাদের সব দাবিদাওয়া সহজেই মেনে নিচ্ছেন। তাঁদের ইচ্ছে মত বক্তব্য রাখার জায়গা করে দেওয়া হচ্ছে। এইরকম পক্ষপাত কংগ্রেস আর নামছে না।
আরও পড়ুন: নয়া প্রধান বিচারপতির বেঞ্চে আজ আরজি করের সুপ্রিম শুনানি, নতুন কোনও মোড় নেবে মামলা?
রাজ্যসভায় ক্ষুব্ধ বিরোধী নেতারা সংবিধানের ৬৭/খ ধারায় উপরাষ্ট্রপতি তথা চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল। রাজ্যসভার সেক্রেটারি জেনারেলের কাছে এই প্রস্তাব পেশ করার করার কথা এক্স হ্যান্ডেলে জানিয়েছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। সূত্রের খবর, কংগ্রেসের এই প্রস্তাবে ইতিমধ্যেই সাক্ষর করেছেন ৭০ জন বিরোধী সাংসদ।
আরও পড়ুন: ভরদুপুরে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা বি টি রোডে, আশঙ্কাজনক অবস্থায় ১৮ জন কনস্টেবল
বিরোধী শিবিরের তরফে আরও অভিযোগ তোলা হয়েছিল, সংসদের শীর্ষ আসনে বসে সাংসদদের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করছেন জগদীপ ধনকড়। যা সংসদের নিয়ম বিরুদ্ধ। বিরোধীদের অভিযোগ, রাজ্যসভার রুল নম্বর ২৩৮(২) অনুযায়ী, কোনও সাংসদ নিজের বক্তৃতায় কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে পারেন না। এটা শুধু সাংসদদের ক্ষেত্রে নয়, একইভাবে প্রযোজ্য রাজ্যসভার চেয়ারম্যানের ক্ষেত্রেও। এই সব অভিযোগের ভিত্তিতেই জগদীপ ধনকড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে।


More Stories
ঋতব্রতদের সম্পর্কে কুণাল ঘোষের বক্তব্য কেন তাৎপর্যপূর্ণ?
বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অসিত মজুমদার
সোনারপুরে অভিষেককে মারধর, মেরে জামা ছিঁড়ে দেওয়া হল অভিষেকের