সময় কলকাতা ডেস্ক, ৯ ডিসেম্বরঃ রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় অবশেষে শেষ হস ‘শক্তি’ যুগের। ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্কের নতুন গভর্নর হলেন সঞ্জয় মালহোত্রা । তাঁকে রিজার্ভ ব্যাঙ্কের ২৬ তম গভর্নর নির্বাচিত করেছে নরেন্দ্র মোদির সরকার। অতীতে অর্থ মন্ত্রকের রাজস্ব সচিব হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তাঁর কাঁধেই আগামী তিন বছরের জন্য রিজার্ভ ব্যাঙ্কের দায়িত্বভার তুলে দেওয়া হল।

আইআইটি কানপুর থেকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিয়ারিংয়ে স্নাতক হন সঞ্জয় মালহোত্রা । তারপর চলে যান মার্কিন যুক্তরাষ্ট্রে। তারপর প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক পলিসিতে তিনি স্নাতকোত্তর করেন। দেশে ফিরে ১৯৯০ সালে ইউপিএসসি ব্যাচের রাজস্থান ক্যাডারের ই্ন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের অফিসার হিসেবে কাজ শুরু করেন সঞ্জয়। তার আগে সামলিয়েছেন আর্থিক পরিষেবা বিভাগের সচিবের দায়িত্বভার। বিদ্যুৎ, কর, তথ্যপ্রযুক্তি এবং খনির মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকের সঙ্গে কাজ করেছেন দীর্ঘদিন। তাঁর ৩৩ বছরের অভিজ্ঞতাকে দেশের কোষাগারে লক্ষীলাভের জন্য ব্যবহার করতেই তাঁকে নতুন গভর্নর নির্বাচিত করেছে মোদি সরকার।
আরও পড়ুনঃ Mamata Banerjee: “ভাববেন না আমরা বসে ললিপপ খাব…” বাংলা দখল নিয়ে রুজভিকে হুঁশিয়ারি মমতার
আরও পড়ুনঃ Aam Admi Party: আম আদমি পার্টির দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ, চমক সিসোদিয়া ও ওঝা
২০১৮ সালে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের পদ থেকে ইস্তফা দেন উর্জিত প্যাটেল। তারপর দায়িত্ব দেওয়া হয় শক্তিকান্ত দাসকে। প্রথমে তিন বছর দায়িত্ব সামলানোর পর, তাঁর মেয়াদ দ্বিতীয়বারের জন্য তিন বছর বৃদ্ধি করে সরকার। আরবিআইয়ের ইতিহাসে দ্বিতীয় দীর্তম গভর্নর পদে ছিলেন তিনি। কিন্তু চলতি মাসে সেই মেয়াদও শেষ হয়ে গিয়েছে। ফলে নতুন গভর্নর বেছে নিল কেন্দ্র।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর