Home » বাংলাদেশ আবহে ডুয়ার্স উৎসবে স্থান পেল না বাংলাদেশী স্টল

বাংলাদেশ আবহে ডুয়ার্স উৎসবে স্থান পেল না বাংলাদেশী স্টল

সময় কলকাতা ডেস্ক, ৭ ডিসেম্বর: বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অমানবিক অত্যাচারের বিরুদ্ধে সরব বাংলা তথা গোটা দেশ। প্রথমে কলকাতা বইমেলা, তারপর কলকাতা চচলচ্চিত্র উৎসব, এবার ডুয়ার্স উৎসব থেকেও বাদ পড়ল বাংলদেশ। ১৯ তম ডুয়ার্স উৎসবে স্থান পেল না একটিও বাংলাদেশি স্টল। বছরের পর বছর ধরে ডুয়ার্স উৎসবে বাংলাদেশের ইলিশ এবং শাড়ির স্টল বেশ জনপ্রিয়তা লাভ করেছে। তবে এই বছর সেগুলিকেও জায়গা দিল না কর্তৃপক্ষ। বর্তমান পরিস্থিতির জেরে বাংলাদেশের ব্যবসায়ীদের আমন্ত্রণই জানানো হয়নি।

আরও পড়ুন: ঘুমন্ত স্বামীকে গলার নলি কেটে খুন করল স্ত্রী, নেপথ্যে কী কারণ? খোদ জানালেন অভিযুক্ত

২০০৫ সালে শুরু হয়ে এই বছর চলতি বছর ১৯তম বর্ষে পদার্পন করবে ডুয়ার্স উৎসব। আগামী ২ থেকে ১২ জানুয়ারি আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে হবে ডুয়ার্স উৎসব। যার প্রস্তুতি চলছে জোরকদমে। শনিবার মহকুমা শাসকের দপ্তরের কনফারেন্স হলে ডুয়ার্স উৎসব কমিটি বৈঠকে বসে। ওই বৈঠকে পড়শী দেশে চলা সংখ্যালঘুদের উপর অত্যাচার ও ভারতীয় পতাকাকে অপমানের প্রসঙ্গ উঠে আসে। তার পরিপ্রেক্ষিতেই সিদ্ধান্ত নেওয়া হয় বাংলাদেশের কোনও স্টল ডুয়ার্স উৎসবে থাকবে না। পড়শী দেশের কোনও ব্যবসায়ীকে আমন্ত্রণই জানাবে না কর্তৃপক্ষ।

আরও পড়ুন: Ritabrata Banerjee: জওহরের ছেড়ে যাওয়া পদে বসবে ঋতব্রত, এক্সে জানাল তৃণমূল

আরও পড়ুন: “অগণতান্ত্রিকভাবে নির্বাচিত”, মুখ্যমন্ত্রী ফডণবীসের বিরুদ্ধে অভিযোগ, শপথ গ্রহণ বয়কট মহা বিকাশ আঘাড়ির বিধায়কদের

উল্লেখ্য, বাংলাদেশে থামছে না হিন্দু নিপীড়ন। দিন দিন চরমে উঠছে অত্যাচার। আপাতত জেলে রয়েছেন ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভু। হিংসার হাত রেহাই পাচ্ছে না ধর্মীয় স্থানও। শনিবারও ঢাকার এক ইসকন সেন্টারে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। হামলা হয়েছে মন্দিরেও। পুড়ে গিয়েছে লক্ষ্মীনারায়ণের মূর্তি। হিন্দুদের উপর অত্যাচারে এদেশেও প্রতিবাদের আবহ। এই পরিস্থিতিতে দেশ জুড়ে বিভিন্ন জায়গায় বাংলাদেশের অন্তর্ভুক্তি বিচ্ছিন্ন করা হচ্ছে। গত ১৭ বছর ধরে দেশে অনুষ্ঠিত হওয়া ভারতীয় প্রিমিয়ার লিগ বা আইএলেও দল পায়নি বাংলাদেশের কোনও ক্রিকেটার। যদিও আনুষ্ঠানিকভাবে ভারতীয় ক্রিকেট বোর্ড বাংলদেশী ক্রিকেটারদের উপর কোনও নিষেধাজ্ঞা জারি করেনি (যে নিষেধাজ্ঞা জারি আছে পাকিস্তানি ক্রিকেটারদের উপর)। তবে অকশনে তাঁদের দল না পাওয়া কাকতলীয় হলেও, তা দেখে সমাজ মাধ্যমে দেশব্যাপী উচ্ছাস প্রকাশ করেছেন সমর্থকেরা।

About Post Author