Home » “অগণতান্ত্রিকভাবে নির্বাচিত”, মুখ্যমন্ত্রী ফডণবীসের বিরুদ্ধে অভিযোগ, শপথ গ্রহণ বয়কট মহা বিকাশ আঘাড়ির বিধায়কদের

“অগণতান্ত্রিকভাবে নির্বাচিত”, মুখ্যমন্ত্রী ফডণবীসের বিরুদ্ধে অভিযোগ, শপথ গ্রহণ বয়কট মহা বিকাশ আঘাড়ির বিধায়কদের

সময় কলকাতা ডেস্ক, ৭ ডিসেম্বর: মহারাষ্ট্র বিধানসভার তিন দিনের বিশেষ অধিবেশন থেকে ওয়াক-আউট করলেন মহা বিকাশ আঘাড়ির নবনির্বাচিত বিধায়করা। তাঁদের অভিযোগ ভোটে কারচুপি হয়েছে। এই সিদ্বান্ত জানিয়েছেন উদ্ধব শিবিরের নেতা আদিত্য ঠাকরে। মহারাষ্ট্রের নব নির্বাচিত মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসকে অসহযোগিতার বার্তা দিয়ে    বিধানসভা ভবনের বাইরে ছত্রপতি শিবাজির মূর্তির তলায় জড়ো হয়ে নতুন সরকারকে ‘অগণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত’ বলে দাগিয়েছেন তাঁরা।

আরও পড়ুন: Ritabrata Banerjee: জওহরের ছেড়ে যাওয়া পদে বসবে ঋতব্রত, এক্সে জানাল তৃণমূল

বিরোধী জোটের দাবি, মহারাষ্ট্র বিধানসভার সদ্যসমাপ্ত নির্বাচনে ইভিএম-কারচুপি হয়েছে। এই নিয়ে আদিত্য ঠাকরে বলেছেন, “আজ আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের বিজয়ী বিধায়করা কেউ শপথ নেবেন না। আমাদের সন্দেহ, ইভিএমে কারচুপি হয়েছে। আর তাই প্রতিবাদস্বরূপ শপথগ্রহণ করব না। গণতন্ত্রকে হত্যা করা হয়েছে।” ঘটনার তদন্তও চেয়েছে বিরোধী তিন দলের জোট। প্রসঙ্গত, এ বার বিধানসভা ভোটে মহারাষ্ট্রের ২৮৮টি আসনের মধ্যে ২৩৫টিতেই জিতেছে বিজেপির নেতৃত্বাধীন ‘মহাজুটি’।

আরও পড়ুন: Cristiano Ronaldo: গোল করলেন রোনাল্ডো, বেঞ্জেমার দলের বিরুদ্ধে তবুও হার আল নাসেরের

আরও পড়ুন: Mohammedan Sporting Club: পঞ্জাবের বিরুদ্ধে হেরে দলের রোগ ধরলেন চের্নিশভ, কোথায় সমস্যা মহামেডানের?

মহারাষ্ট্রের ভোট গণনায় স্বচ্ছতার অভাব আছে বলে প্রশ্ন তুলেছিল হাত শিবিরও। কংগ্রেসের প্রশ্ন ছিল, প্রাথমিক ভোটের হার ও ভোটগণনার আগে চূড়ান্ত ভোটের হারের মধ্যে তফাত রয়েছে প্রায় ৭৬ লক্ষ ভোটের। প্রথমে জানা গিয়েছিল ভোট পড়েছে ৫৮.২২ শতাংশ। পরে জানানো হয় ভোট পড়েছে ৬৬.০৫ শতাংশ। অর্থাৎ আগে ও পরে প্রায় ৭.৮৩ শতাংশের পার্থক্য। এই অভিযোগেই সরব থেকে এবার শপথগ্রহণ করতে রাজি হলেন না বিরোধী জোটের বিধায়করা।

আরও পড়ুন: U19 Asia Cup 2024: বৈভবে দাপুটে ব্যাটিং, ছোটদের এশিয়া কাপের সেমিতে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ভারত

About Post Author