Home » রোজ এই খাবার খান, বাঁচবেন ক্যান্সারের মত মারণ রোগের হাত থেকে

রোজ এই খাবার খান, বাঁচবেন ক্যান্সারের মত মারণ রোগের হাত থেকে

সময় কলকাতা ডেস্ক, ১১ ডিসেম্বর: বাজারজাত সমস্ত খাদ্যদ্রব্যের সঙ্গে আজকাল মিশে থাকে ভ্যাজাল। প্যাকেটে রাখা খাবার টাটকা রাখতে তাতে মেশানো হয় শরীরের জন্য ক্ষতিকর গ্যাস। এমনকি অধিক ফলনের আশায় শাকসবজিতেওমেশানো হয় ক্ষতিকর রাসায়নিক। কাজেই মানব দেহের বিবিধ ক্ষতি আটকানো আজ প্রায় অসম্ভব। এর জেরে ক্যান্সারের পরিমানও বাড়ছে দিনে দিনে। তবে একটি খাবার আছে যা খেলে এই মারণ রোগ থেকে আপনার শরীরকে বাঁচিয়ে রাখতে পারবেন সহজেই।

আরও পড়ুন: SYED MUSHTAQ ALI TROPHY: সৈয়দ মুস্তাক আলি ট্রফির কোয়ার্টারে হার্দিকের বরোদার কাছে হার বাংলার

খাবারটি হল মাশরুম। ভাল করে রান্না করলে হার মানাতে পারে মুরগির মাংসকেও। মাশরুম যে শুধুই সুস্বাদু, এমনটা নয়। মাশরুমের আছে বহু স্বাস্থ্যগুণ। পুষ্টিবিদেরা বলেন, মাশরুমের ক্যালোরি পরিমাণ অনেক কম। ভিটামিন ও মিনারেলের খনি এই মাশরুম। শরীরের সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি ঘটাতে এই মাশরুম বেশ কার্যকর। আবার গবেষণা বলছে মাশরুমে এমন কিছু অ্যান্টি অক্সিডেন্ট জাতীয় উপাদান রয়েছে যা ক্যানসারের মতো রোগের বিরুদ্ধেও প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। সম্প্রতি কিছু গবেষণা বলছে প্রতিদিন পাঁচটি ছোট মাশরুম খেলে হৃদরোগ, ক্যানসার এমনকি ডিমেনশিয়ার ঝুঁকি কমাতেও বেশ কার্যকরী। ইরগোথাইওনিইন ও গ্লুতাথিওন এই দুই অ্যান্টি অক্সিডেন্ট প্রচুর পরিমাণে পাওয়া যায় মাশরুমে। যা ক্যানসারের বিরুদ্ধে লড়তে সাহায্য করে।

আরও পড়ুন: দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, গঠন করলেন ট্রাস্টি বোর্ডও

হৃদরোগ এবং ক্যানসারের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে বেশ কার্যকরী মাশরুম। এতে অবস্থিত ইরগোথাইওনিইন ও গ্লুতাথিওন অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে। অক্সিডেটিভ স্ট্রেস কোষের ক্ষতি করে। মাশরুম থাকে প্রচুর পরিমাণে বি-কমপ্লেক্স সহ প্রচুর ভিটামিন, সেলেনিয়াম এবং পটাসিয়ামের মতো খনিজ পদার্থ। এই সব খনিজ হার্ট ভাল রাখতে সাহায্য করে। উচ্চ ফাইবার সম্পন্ন মাশরুমে ক্যালোরির পরিমাণ অনেক কম। তাই কোলেস্টেরল থাকলেও বেশ ভাল এই মাশরুম।

About Post Author