Home » “২৪০ আসন পেয়েই এভাবে আম্বেদকরকে অসম্মান!” বিজেপিকে কটাক্ষ মমতার

“২৪০ আসন পেয়েই এভাবে আম্বেদকরকে অসম্মান!” বিজেপিকে কটাক্ষ মমতার

সময় কলকাতা ডেস্ক, ১৮ ডিসেম্বর: সংসদে আম্বেদকরকে নিয়ে বিতর্কিত মন্তব্য অমিত শাহের, সেই নিয়ে এবার মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্যমন্ত্রী বিজেপিকে তুলধনা করে বলেন, “ওদের মুখোশ খুলে গেল। ২৪০ আসন পেয়েই এভাবে আম্বেদকরকে অসম্মান করছে। ৪০০ আসন পেলে হয়তো বাবাসাহেবের সব অবদান ভুলে নতুন ইতিহাস লিখত।”

আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষার পর গোটা রাত নিজাম প্যালেসেই কাটল ‘কালীঘাটের কাকু’র 

এক দেশ এক ভোট নিয়ে ভাষণ দিতে গিয়ে মঙ্গলবার অমিত শাহ সংসদে একটি বেফাঁস মন্তব্য করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সংসদে বলেন, “এখন সব কথায় আম্বেদকর, আম্বেদকর করা হাল স্যাশন হয়ে দাঁড়িয়েছে। এতবার যদি ভগবানের নাম নিত তবে সাতজন্ম সার্থক হয়ে যেত।” ১০০ বার ওঁর নাম নিন, কিন্তু ওঁকে নিয়ে আপনাদের কী আবেগ ছিল? তফসিলি জাতি বা তফসিলি উপজাতিদের প্রতি সরকারের আচরণ নিয়ে খুশি ছিলেন না আম্বেদকর।” তবে শাহের এত কথার মধ্যে ‘ফ্যাশন’ মন্তব্যটির সূত্র ধরে সংসদের বাইরে সরব হতে দেখা যায় বিরোধীদের। কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধীদের দাবি, শাহ যেভাবে ওই কথাগুলি বলেছেন, তাতে দেশের সংবিধানের রচয়িতা ডাঃ ভীমরাও রামজি আম্বেদকরের চূড়ান্ত অবমাননা করা হয়েছে। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফার দাবিও জানিয়েছে বিরোধী শিবির।

আরও পড়ুন: ‘এক দেশ এক ভোটের’ বিরোধিতায় কল্যাণ, সাকেতকে জেপিসিতে পাঠাবে তৃণমূল

খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশাল মিডিয়ায় বলছেন, ‘সংসদে যখন সংবিধানের ৭৫ বছর উদযাপন হচ্ছে তখন অমিত শাহ অপমানকজনক মন্তব্য করে আম্বেদকরের ভাবমূর্তি নষ্টের পথ বেছে নিলেন। সেটাও গণতন্ত্রের মন্দির সংসদে দাঁড়িয়ে।’ বাংলার মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘এতেই ওদের বর্ণবিদ্বেষী, দলিত বিরোধী মানসিকতা স্পষ্ট বোঝা যায়। ২৪০ আসন পাওয়ার পরই ওরা এমন আচরণ করছে, ৪০০ আসনের স্বপ্ন সত্যি হয়ে গেলে হয়তো আম্বেদকরের সব অবদান ভুলে নতুন ইতিহাস লিখে দিত।’ মমতা বলছেন, ‘অমিত শাহর এই মন্তব্য সেই লক্ষ লক্ষ মানুষকে আঘাত করছে যারা আম্বেদকরের পদাঙ্ক অনুসরণ করেন, তাঁর দেখানো পথে চলেন। কিন্তু যে দলটা বিভেদ এবং ঘৃণায় বিশ্বাস করে, সেই দলের থেকে এর চেয়ে বেশি কিছু আশাও করা যায় না।”

About Post Author