সময় কলকাতা ডেস্ক, ২৯ ডিসেম্বরঃ সিকিমে বেড়াতে গিয়ে মৃত্যু হল কলকাতার মা-মেয়ের। শনিবার সন্ধ্যায় রোংলি রোডে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে। জুলুক থেকে ফেরার সময়ই গাড়ি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। পুলিশ সূত্রে খবর, মৃত শিশুটির বয়স মাত্র আড়াই বছর। প্রতিকূল পরিস্থিতিতে আটকে রয়েছেন পর্যটকরা। তুষারাবৃত রাস্তাতে আটকে রয়েছে একাধিক গাড়ি। উদ্ধার করতে আসরে নামতে হয় সেনাকেও।
দুর্ঘটনার পর স্থানীয়রাই আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। এদিকে আবহাওয়া দফতরের বলছে আগামী কয়েকদিনও তুষারপাত চলবে সিকিমে। জানা গিয়েছে, ৬ জন পর্যটককে নিয়ে ফিরছিল ওই গাড়ি। পেয়ং জেলায় লামাতেনের কাছে সন্ধ্যা ৬টা নাগাদ আচমকা খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। একজন বাদে বাকিরা গুরুতরভাবে জখম। তুষারাবৃত রাস্তায় চাকা পিছলেই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। তাছাড়াও কুয়াশা তো ছিলই।
একেই আবহাওয়ার প্রতিকূল পরিস্থিতি, তার ওপর বরফের চাদরে আটকে আছে একাধিক রাস্তা। তার উপর পর্যটকদের চাপ, সব কিছুই স্থানীয় প্রশাসনের কপালে ভাঁজ ফেলেছে। তার উপর ভয়াবহ দুর্ঘটনায় পর্যটকদের মৃত্যুও চিন্তায় ফেলেছে স্থানীয় প্রশাসনকে।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর