সময় কলকাতা ডেস্ক, ২৯ ডিসেম্বরঃ শনিবার রাতে বহরমপুরের কাশিমবাজার রিং রোড সংলগ্ন এলাকা দিয়ে রোজকার মতো বাড়ি ফিরছিলেন বহরমপুর শহর যুব তৃণমূল সভাপতি পাপাই ঘোষ। পর পর দু’রাউন্ড গুলি চলে তাঁর গাড়ি লক্ষ্য করে। স্থানীয়দের তারা খেয়ে এলাকা ছাড়ে দুষ্কৃতীরা। কে বা কারা একাজ করেছে তা বুঝতে পারছেন না তৃণমূল নেতা। রাজনৈতিক কারণে না তাঁর সঙ্গে কারও পুরনো শত্রুতা রয়েছে, সে কারণে এই ঘটনা, খতিয়ে দেখছে পুলিশ।
প্রথমে এক রাউন্ড, পরে আরও এক রাউন্ড গুলি চালানো হয়। গুলির শব্দ পেয়ে স্থানীয় লোকজন বেরিয়ে এলে এলাকা থেকে চম্পট দেয় দুষ্কতীরা। কারা একাজ করতে পারে তার তদন্ত করছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তৃণমূল নেতাকেও। ঘটনার খবর পেয়েই এলাকায় শনিবার রাতেই পৌঁছয় পুলিশ। কারা এই গুলি চালাল, এলাকার কেউ দেখেছে কি না, তা নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
আরও পড়ুনঃ Border Gavaskar Trophy: ৩৩৩ রানে এগিয়েও শেষ হল না অস্ট্রেলিয়া! মেলবোর্নে ইতিহাস বুমরাহর
এদিকে পাপাই ঘোষকে জানিয়েছেন, “রোজই এই এলাকা দিয়ে যাতায়াত করি। এমন হবে স্বপ্নেও ভাবিনি। ‘রানিং গাড়িতে গুলি চলে। আমি ড্রাইভারকে বলি গাড়িটা ঘুরিয়ে টানো। গাড়ি ঘুরিয়ে টানার সঙ্গে সঙ্গে পিছন থেকে আবার আওয়াজ। প্রথমটা খুব জোড়ে আওয়াজ হয়। পরেরটা একটু আস্তে। স্পটে কাউকে দেখতে পাইনি। শত্রু তো অনেক আছে। বুঝতে পারছি না। রোজ আসি এই দিক থেকে। সকাল বেলা আমি এমনি বাইক নিয়ে ঘুরে বেরাই এখানে। ভাবতেই পারছি না।”


More Stories
কেন আত্ম*ঘাতী হাবড়া থানার এসআই?
এবার থানায় থানায় বাগেশ্বর বাবার বিরুদ্ধে এফআইআর করবে কংগ্রেস
মেজবাবুকে চড় মেরে ক্ষমা চেয়ে নিয়েছি : রেখা পাত্র