Home » বন্ধুর ফ্ল্যাটে বান্ধবীকে লাগাতার ধর্ষণ! পুলিশের জালে ছাত্র

বন্ধুর ফ্ল্যাটে বান্ধবীকে লাগাতার ধর্ষণ! পুলিশের জালে ছাত্র

সময় কলকাতা ডেস্ক:- বান্ধবীর দিকে কু নজর ছিল প্রথম থেকেই। বাকি ছিল সময়ের অপেক্ষা। সেই সুযোগ এসে গেল বর্ষবরণের রাতে। মাদক খাইয়ে সারারাত লাগাতার ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে। অভিযোগ দায়ের হতেই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থল গড়ফা থানা এলাকায়।

অভিযোগ, বহুদিন ধরেই বান্ধবীর রূপে কু নজর পড়ে ‘বন্ধুর’। সঠিক সময় ও সুযোগের অপেক্ষায় ছিল ‘বন্ধু’। সেই সুযোগ এসে গেল বর্ষবরণ উদযাপনের মধ্যে দিয়ে।বন্ধুর ফ্ল্যাটে বর্ষবরণের পার্টি হবে বলে নিয়ে গিয়ে তরুণীকে মাদক খাইয়ে সারারাত ধরে লাগাতার চলে ধর্ষণ! মঙ্গলবার রাতেই পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়। রাতেই অভিযুক্তকে গড়ফার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর জি কর কাণ্ডে উত্তাল হয়েছিল গোটা বাংলা। পথে নেমেছিল হাজার হাজার সাধারণ মানুষ। শাস্তির দাবিতে আন্দোলন এখনও চলছে। তা সত্ত্বেও পরিস্থিতি বদলাচ্ছে না। ফের লালসার শিকার এক শিক্ষিত তরুণী। প্রশ্নের মুখে শহরে নারী নিরাপত্তা।

জানা গিয়েছে, নির্যাতিতা তরুণী কলকাতার এক নামি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী। অভিযুক্ত যুবকের সঙ্গে একই স্কুলে পড়তেন তিনি। তবে স্কুল ছেড়ে আসার পর স্বাভাবিক নিয়মেই যোগাযোগ বন্ধ হয়ে যায়। সম্প্রতি আবার তাঁদের মধ্যে যোগাযোগ শুরু হয়। স্কুল জীবন থেকেই তরুণীর উপর কু-নজর ছিল ওই যুবকের। ধীরে ধীরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁরা। জানা গিয়েছে, গত ২১ ডিসেম্বর পুরনো বন্ধু সঞ্জয় দাশগুপ্তের সঙ্গে দেখা করেন তরুণী। সেটাই কাল হল।

About Post Author