সময় কলকাতা, মালদহ তনুজ জৈন:মালদহের ঝলঝলিয়া মোড়ে শুট আউট, দুষ্কৃতীদের গুলিতে গুলিবিদ্ধ হলেন তৃণমূল কাউন্সিলার ও প্রাক্তন জেলা সভাপতি দুলাল সরকার। ঝলঝলিয়ার আড়মাতাল মোড়ে বৃহস্পতিবার একটি বাইকে করে ৩ জন দুষ্কৃতী আসে। সেই সময় আড়মাতাল মোড়ের বাজারে দাঁড়িয়ে কয়েক জনের সঙ্গে কথা বলছিলেন মালদহের দাপটে তৃণমূল নেতা দুলাল সরকার। মালদহের সবচেয়ে পুরাতন তৃণমূল কর্মী এবং নেতা হিসেবে পরিচিত দুলাল সরকার। । সেই সময় একটি বাইকে করে ৩ দুষ্কৃতীরা আসে দুলাল সরকারকে লক্ষ্য করে পিস্তল বার করলেই দুলাল সরকার পার্শ্ববর্তী একটি দোকানের ভিতর ঢুকে যায়। দোকানেও ঢুকে পড়ে দুই দুষ্কৃতী। দোকানের মধ্যেই দুলাল সরকারকে লক্ষ্য করে ৩-৪ রাউন্ড গুলি চালায়। যার মধ্যে একটি গুলি লাগে দুলাল সরকারের মাথায়। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়ে দুলাল সরকার। ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা।
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
রক্তাক্ত অবস্থায় দুলাল সরকার লুটিয়ে পড়লে ছুটে আসে আড়মাতাল মোড়ের স্থানীয় ব্যবসায়ী ও তৃণমূল কর্মীরা। সংকটজনক অবস্থায় তড়িঘড়ি আহত দুলাল সরকারকে নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। আধঘন্টা দুলাল সরকারকে বাঁচানোর মরিয়া প্রচেষ্টা চালান চিকিৎসকেরা। কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়। মাথায় গুলি লাগার কারণে মৃত্যু হয় দুলাল সরকারের। দুলাল সরকারের মৃত্যুর কারণে তীব্র চাঞ্চল্য ছড়ায় ইংরেজবাজার সহ ঝলঝলিয়া এলাকায়। তৃণমূলের জেলা নেতৃত্বের দাবি অবিলম্বে দুষ্কৃতীদের খুঁজে বার করতে হবে এবং তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। দুষ্কৃতীদের শাস্তির দাবি উঠে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে উপস্থিত থাকা জনতার মধ্যে থেকেও। হাসপাতালে এসে উপস্থিত হয়েছেন মালদহের পুলিশ সুপার ও মালদহের জেলা শাসক। ইতিমধ্যেই মালদহের বিভিন্ন এলাকায় চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ ,শুরু হয়েছে ঘটনার তদন্ত।


More Stories
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বারাসাতে মিছিল কি তৃণমূলের শেষের শুরুর ইঙ্গিত ?