সময় কলকাতা, নিউজ ডেস্ক:পারিবারিক বিভাগের জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ স্বামীর। বারাসাত পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া এলাকায় স্বামী-স্ত্রীর বিবাদের জেরে, স্বামীর হাতে আক্রান্ত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হল স্ত্রী।
বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা স্বামী- স্ত্রীর মধ্যে ঝগড়া শুনতে পেয়ে আব্দুল জলিলের বাড়ি গিয়ে দেখতে পান রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে স্ত্রী ফাতেমা বিবি। বারাসাত পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাজীপাড়ার বাসিন্দা আব্দুল জলিল। তার স্ত্রী ফাতেমা বিবির সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি চলছিল আব্দুল জলিলের। বৃহস্পতিবার সকালে সেই পারিবারিক অশান্তি চরম পর্যায় ওঠে। অশান্তি চলাকালীন ধারালো অস্ত্র দিয়ে স্বামী আবদুল জলিল ফাতেমা বিবির মাথায় ও পেটে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে যায় ফাতেমা বিবি। । স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা ফাতেমা বিবিকে উদ্ধার করে বারাসাত হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে বারাসাত থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান বিবাদের জেরেই স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয় স্বামী আব্দুল জলিল। ঘটনার তদন্ত শুরু করেছে বারাসাত থানার পুলিশ। ফাতেমা বিবির ভাই জাফর আলী জানান তার দিদিকে প্রথমে ছুরি দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করেছে আব্দুল জলিল তারপর কুড়ুল দিয়ে কোপানোর চেষ্টা করেছিল জলিল।। স্থানীয় বাসিন্দা আরিফ আলীর মতে বিবাদের সময় স্থানীয় বাসিন্দারা যদি না পৌঁছে যেত সেক্ষেত্রে কুড়াল দিয়ে কুপিয়ে খুন করত আব্দুল জলিল। নৃশংসভাবে ছুরি দিয়ে কোপানো হয়েছে ফতেমা বিবিকে। বারাসাত হাসপাতালে মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ছে ফতেমা বিবি।।


More Stories
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ
বাদুড়িয়ায় আলিবাবার গুপ্তধনের গুহা, গ্রেফতার দীপঙ্কর ঘনিষ্ঠ আরো দুই
অর্জুন সিংকে ‘চমকানো’ বনিকে কোমরে দড়ি বেঁধে ঘোরালো পুলিশ