সময় কলকাতা, বীথিন সরকার:- ১১ জন মাওবাদীর আত্মসমর্পণ ,বড়সড় সাফল্য।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহ ঘোষণা করেছিলেন 2026 সালের মধ্যে দেশকে মাওবাদী মুক্ত হিসেবে গড়ে তুলবেন। বছরের শুরুতেই বড় সাফল্য এল মহারাষ্ট্র বিজেপি সরকারের। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের হাত ধরে জীবনের মূল স্রোতে ফিরলেন ১১ জন মাওবাদী নেতা-নেত্রী।
এসমাজ বদলাতে গিয়ে নিজেরাই বদলে গেলেন। আত্মসমর্পণ করলেন গড়চিরৌলি বিদর্ভ অঞ্চলের ১১ জন মাওবাদী। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন পিপলস লিবারেশন গেরিলা আর্মি’র কমান্ডার তথা দণ্ডকারণ্য জোনাল কমিটির নেত্রী বিমলা চন্দ সিদাম ওরফে তারাক্কা। সম্পর্কে তিনি বাংলার মাটিতে নিহত মাওবাদী নেতা মাল্লোজ্বলা কোটেশ্বর রাও ওরফে কিষেণজির ভ্রাতৃবধূ। তাঁর স্বামী মাল্লোজুলা বেণুগোপাল রাও ওরফে ভূপতি ওরফে বিবেক ওরফে সোনু সিপিআইয়ের (মাওবাদী) কেন্দ্রীয় কমিটির সদস্য। মাওবাদী বিরোধী অভিযানের প্রেক্ষিতে বিমলার আত্মসমর্পণ সাম্প্রতিক কালের সবচেয়ে বড় সাফল্য বলে মনে করা হচ্ছে।
মহারাষ্ট্র পুলিশের দাবি, গড়চিরৌলি-সহ বিদর্ভের বিভিন্ন জেলার পাশাপাশি ছত্তিশগড়েও একাধিক নাশকতায় জড়িত ছিল বিমলা-সহ আত্মসমর্পণকারী ১১ মাওবাদী নেতা-নেত্রী। বিমলার বিরুদ্ধে গড়চিরৌলিতে একটি পুলিশ ফাঁড়িতে বিস্ফোরণ ঘটিয়ে ১৮ জনকে খুন করার অভিযোগ রয়েছে। তাঁর সঙ্গেই ফড়নবিসের হাত থেকে ভারতীয় সংবিধান নিয়ে আত্মসমর্পণ করেন সিপিআই মাওবাদীর গড়চিরৌলি ডিভিশনের নাংশু তুমরেতি ওরফে গিরিধর এবং তাঁর স্ত্রী সঙ্গীতা উসেন্দি ওরফে ললিতা। ১৭০টি ফৌজদারি মামলায় অভিযুক্ত গিরিধরের মাথার দাম ছিল ২৫ লক্ষ টাকা। আত্মসমর্পণকারী ১১ জন মাওবাদীর মোট মাথার দাম ১ কোটি ৩ লক্ষ টাকা ছিল।
মহারাষ্ট্র পুলিশ জানিয়েছে, বিমলা গত ৩৮ বছর ধরে সশস্ত্র নকশালপন্থী কার্যকলাপের সঙ্গে জড়িত ছিলেন। ১৯৮৩ সিপিআইএমএল (পিডব্লিউজি)-র হাত ধরে সশস্ত্র বিপ্লবে যোগ দেন তিনি। দ্রুত কিষেণজির আস্থাভাজন হয়ে ওঠেন। দেড় দশক আগে, ২০১১ সালের ২৪ নভেম্বর ঝাড়গ্রামের বুড়িশোলের জঙ্গলে যৌথবাহিনীর গুলিতে মৃত্যু হয় কিষেণজির। কিন্তু ততদিনে বিমলার স্বামী বেণুগোপালও সংগঠনের প্রথম সারির নেতা হয়ে গিয়েছেন। স্ত্রী আত্মসমর্পণ করল তবে এবার কি বেণুগোপালের পালা।
আত্মসমর্পণকারী মাওবাদী নেতা নেত্রীদের বর্তমানে বয়স হয়েছে যথেষ্টই। সেই অর্থে ভারতীয় বাহিনীর সঙ্গে মোকাবিলায় আধুনিক অস্ত্রের পাশাপাশি শারীরিকভাবেও পিছিয়ে পড়ছিলেন এরা। হয় মৃত্যুবরণ আর তা না হলে সম্মানসূচক আত্মসমর্পণ, এছাড়া এদের সামনে কোন পথ খোলা ছিল না বলেই মনে করছে রাজনৈতিক মহল।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
জার্সিতে যৌন অপরাধে প্রাক্তন শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি