Home » কানাডার প্রধানমন্ত্রী হতে পারেন। ভারতীয় বংশোদ্ভূত অনিতা আনন্দ

কানাডার প্রধানমন্ত্রী হতে পারেন। ভারতীয় বংশোদ্ভূত অনিতা আনন্দ

সময় কলকাতা,নিজস্ব প্রতিনিধি: ভারতীয় বংশোদ্ভূত অনিতা আনন্দ এই মুহূর্তে কানাডায় প্রধানমন্ত্রীদের দৌড়ে সবথেকে বেশি এগিয়ে রয়েছেন। কানাডায় ক্ষমতাসীন লিভারেল পার্টির প্রধানমন্ত্রী ট্রুডোর পদত্যাগ করবার পর কি ট্রুডোর মন্ত্রিসভার পরিবহন মন্ত্রী অনিতার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। পরিবহন মন্ত্রী হওয়ার আগে 2021 সালে অনিতা কানাডার প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ইউক্রেন সংকটে। কানাডার সেনাবাহিনীতে ঘটে যাওয়া একটি যৌন কেলেঙ্কারি সামলাতে দ্রুত গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। অনিতা আনন্দের বাবা-মা দুজনেই ভারতীয়। গত শতকের ষাটের দশকে অনিতার বাবা এবং মা যারা দুজনেই পেশায় চিকিৎসক অভিবাসী হিসেবে কানাডায় আসেন। পরে স্থায়ী নাগরিকত্ব পান। অনিতা অক্সফোর্ড ইউনিভার্সিটিতে রাষ্ট্রবিজ্ঞান এবং আইন নিয়ে পড়াশোনা করেন। অর্থনীতিতেও তাঁর বুৎপত্তি রয়েছে। কানাডার বর্তমান টালমাটাল পরিস্থিতির অন্যতম কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ট্রাম্প কানাডার বিরুদ্ধে কার্যত বাণিজ্য যুদ্ধ ঘোষণা করতে চলেছেন। এর আগেই কানাডা থেকে রপ্তানি হওয়া জিনিসপত্রের উপরে ট্রাম্প প্রশাসন ২৫ শতাংশ কর বসাতে চেয়েছে। কানাডায় ক্ষমতাসীন লিবারেল পার্টির শিরে সংক্রান্তি, কারণ সামনে নির্বাচন। এইরকম অবস্থায় ঝকঝকে একাডেমিক ব্যাকগ্রাউন্ড এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির অনিতা আনন্দ প্রধানমন্ত্রীর দৌড়ে সামনের সারিতে। যদি শেষ পর্যন্ত অনিতা আনন্দ কানাডার প্রধানমন্ত্রী পদে আসেন, তাহলে কানাডায় বিভিন্ন জাতির সমান অধিকারের যে কথা বলা হয় তার বাস্তব প্রতিফলন আরো একবার দেখা যাবে।।

About Post Author