সময় কলকাতা,তনুজ জৈন,মালদহ :-দুলাল খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। মাস্টারমাইন্ড নরেন্দ্রনাথ তিওয়ারি, স্বপন শর্মা। যদিও, খুনের মোটিভ এখনও নিশ্চিত নয়, এমনটাই জানাল রাজ্য পুলিশ।মালদহের জেলা তৃণমূল সহ সভাপতি দুলাল সরকারকে খুনের জন্য ৫০ লক্ষ টাকার ডিল হয়েছিল। মূল অভিযুক্ত তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি ও স্বপন শর্মাকে জেরা করে এই তথ্য সামনে আনল পুলিশ। এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতীম সরকার বুধবার সাংবাদিক বৈঠক করে জানান, খুনের মোটিফ জানতে ধৃতদের আরও জেরা করা হবে।
কি ঘটেছিল?
গত ২ জানুয়ারি প্রকাশ্যে দিবালোকে গুলিবিদ্ধ হয়ে খুন হয়েছিলেন মালদহের ইংরেজবাজার পুরসভার তৃণমূল কাউন্সিলর দুলাল ওরফে বাবলা সরকার। ঘটনার দেড় ঘণ্টার মধ্যে শামি আখতার এবং টিঙ্কু বোস নামে মানিকচক থেকে দু’জনকে গ্রেফতার করে পুলিশ। কাউন্সিলরকে হত্যা করতে যে চারজন বাইকে করে এসেছিলেন, তাঁর মধ্যে এই দু’জন ছিলেন। সেই রাতেই কাটিহার থেকে মহম্মদ আব্দুল গনি বলে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ। খুনে ব্যবহৃত অস্ত্র সরবরাহ করেছিলেন গনি। তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করে খুনের পরিকল্পনার সঙ্গে যুক্ত অভিজিৎ ঘোষ ও অমিত রজক নামে দু’জনকে গ্রেফতার করে পুলিশ। এই পাঁচ জনকে পুলিশি হেপাজতে রেখে জিজ্ঞাসা করার পরেই নরেন্দ্রনাথ ও স্বপনকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশের দাবি
পুলিশের দাবি, স্বপন কুখ্যাত দুষ্কৃতী। স্বপন ও নরেন্দ্রনাথ মিলে ৫০ লক্ষ টাকার বিনিময়ে সুপারি কিলার ভাড়া করে। বাইকে যে চার জন ছিলেন, তাঁদের মধ্যে ড্রাইভার আসরাফ এবং কৃষ্ণ রজক এখনও পলাতক। তাঁদের খোঁজ চালানো হচ্ছে।
এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জেলা পুলিশ সুপারকে ‘অপদার্থ’ বলে কটাক্ষ করেন।তবে বুধবার এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার জানান, জেলা পুলিশ সুপারের নেতৃত্বে তদন্ত চলছে। একে একে ধরা পড়ছে অভিযুক্তরা। রাজ্য পুলিশের এডিজি দক্ষিণবঙ্গ জানান, এই ঘটনায় এখনও দু’জন পলাতক রয়েছে, তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
গত ২ জানুয়ারি সকালে মালদার ইংরেজবাজার শহরে নিজের কারখানার কাছে খুন হন তৃণমূল কাউন্সিলর দুলালচন্দ্র সরকার। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, তাঁকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় তিন দুষ্কৃতী। তাঁর খুনের নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেছিলেন কাউন্সিলরের স্ত্রী চৈতালি সরকার। যদিও, দুলাল খুনে মোটিভ ঠিক কী? ৬ দিন কেটে গেলেও, কী কারণে খুন হলেন কাউন্সিলর তা স্পষ্ট নয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই সংক্রান্ত আরও তথ্যের খোঁজ চলছে বলেই জানানো হয়েছে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
জার্সিতে যৌন অপরাধে প্রাক্তন শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি