Home » ৪৫ কোটির কোটা পূর্ণ কার্যত অসম্ভব, লগ্ন শুরু হতেই রাজসিক স্নান শুরু

৪৫ কোটির কোটা পূর্ণ কার্যত অসম্ভব, লগ্ন শুরু হতেই রাজসিক স্নান শুরু

সময় কলকাতা,সুমিত চৌধুরী (প্রয়াগরাজ থেকে):- প্রয়াগরাজে মহাকুম্ভে মকর সংক্রান্তির পূর্ণ স্নান শুরু হল কার্যত মাঝরাত থেকে। লক্ষ লক্ষ মানুষ পুণ্যের খোঁজে মধ্যরাতে সংক্রান্তির লগ্ন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই স্নানে নেমে পড়ে ভিড়ে এড়াতে। তবে মঙ্গলবার দিনের প্রথমার্ধ পর্যন্ত পুণ্যার্থীর ঢেউ কুম্ভতে আছড়ে পড়া অব্যাহত ছিল। যদিও উত্তর প্রদেশ সরকার যে ৪৫ কোটি লোক আসবার কথা বলেছে, এখন অব্দি যা ট্রেনড সেটা প্রায় অসম্ভব বলেই মনে হচ্ছে। যদিও প্রচার চালিয়ে টেম্পো তোলবার ব্যাপারে চেষ্টার কোনো ত্রুটি রাখেনি মোদি- যোগী প্রশাসন।

মঙ্গলবার শাহি স্নান শুরু হয় যথারীতি নাগা সন্ন্যাসীদের নিয়ে! তবে এবার দেখা গেল বিক্ষিপ্তভাবে ছোটখাটো কোন কোন আখড়া নাগা সন্ন্যাসীদের স্নান শুরু হওয়ার আগে স্নান সেরে ফেলেন। তবে নাগা সন্ন্যাসীদের জন্য আলাদা-ঘাট নির্দিষ্ট করা ছিল ।পাশাপাশি যোগী প্রশাসন খুব সূক্ষ্মভাবে রাজনৈতিক ভাবে ব্যবহার করার চেষ্টা করছে এই মেলাকে। এলাহাবাদকে প্রয়াগ বানানো হয়েছে অনেক আগেই।মুখে কুম্ভ মেলায় সংখ্যালঘুদের স্বাগত জানালেও, মেলায় কার্যত মুসলমানদের কোন স্পেস দেওয়া হয়নি। যা নিয়ে স্থানীয় মুসলমানদের ক্ষোভ তুঙ্গে

যোগী নতুন করে চেষ্টা করছেন আগের পুরোনো মেলার সঙ্গে হর্ষবর্ধনের স্মৃতি উসকে দেওয়ার। যে কারণে প্রয়োগের মেলায় একটি রাস্তার নাম দেওয়া হয়েছে হর্ষবর্ধনের নামে। যদিও হর্ষ নিজে বৌদ্ধ ছিলেন। আর হর্ষবর্ধনের মেলাটা হত প্রয়াগে পাঁচ বছর অন্তর। সুতরাং কোনভাবেই সেটা আর যাই হোক কুম্ভ মেলা নয়। শেষত সরাসরি সরকারি উদ্যোগ বলা না হলেও কুম্ভ মেলার শাহী স্নানের জায়গায় রাজসিক স্নান বলা চালু করা হয়েছে।

About Post Author