Home » আবার ছাত্র সংঘর্ষে উত্তাল হয়ে উঠল ঢাকা, সমস্যা সমাধানে জরুরী বৈঠক

আবার ছাত্র সংঘর্ষে উত্তাল হয়ে উঠল ঢাকা, সমস্যা সমাধানে জরুরী বৈঠক

আবার ছাত্র সংঘর্ষে উত্তাল হয়ে উঠল ঢাকা, সমস্যা সমাধানে জরুরী বৈঠক

সময় কলকাতা,নিজস্ব প্রতিনিধি: রবিবার গভীর রাতে ছাত্র সংঘর্ষে উত্তাল হয়ে উঠল ঢাকা। উল্লেখ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন ৭ টি কলেজ বেশ কিছুদিন ধরে নিজেদের আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন চালাচ্ছিল। এই পরিস্থিতিতে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আদেশনামা জারি করেন যে ওই ৭ কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি হতে হবে। এরপরই ক্ষোভ তুঙ্গে ওঠে। ৭ টি কলেজের ছেলেরা শহরের ৩ টি গুরুত্বপূর্ণ মোড়, তাঁতি মোড়, টেকনিক্যাল মোড় এবং সাইন্সল্যাব মোড় অবরোধ করে। পরের সমস্ত কলেজের ছাত্রছাত্রীরা তাঁদের মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রভিসি (একাডেমিক )অধ্যাপক মামুনের সঙ্গে দেখা করেন নিজেদের দাবির কথা জানাতে। ৭ কলেজের শিক্ষার্থীদের অভিযোগ সেই সময় প্রবিসি একাডেমিক অধ্যাপক মামুন তাদের সঙ্গে অত্যন্ত বাজে ব্যবহার করেন।

এরপরই ছাত্ররা দাবি তোলেন সহ উপাচার্য (শিক্ষা)কে ছাত্রদের সামনে রাস্তায় দাঁড়িয়ে ক্ষমা চাইতে হবে। ৭ টি কলেজের আরও ছাত্ররা দলে দলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে এবং তারা রাত অব্দি অবস্থান করতে শুরু করে। এইরকম পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসরে নামে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৭ কলেজের শিক্ষার্থীদের মারতে মারতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে নীলক্ষেত মোড় অবধি তাড়া করে নিয়ে যায়। এই সময় পুলিশ সাউন্ড গ্র্যান্ড এর ব্যবহার করে সংঘর্ষরত ছাত্রদের থামাতে। ৭ কলেজের শিক্ষার্থীরা নিজেদের একত্রিত করে নীলক্ষেত মোডে অবস্থান শুরু করে। রাত ৩ টের সময় সাংবাদিকদের ৭ কলেজের শিক্ষার্থীরা জানায় রবিবারের ঘটনার প্রতিবাদে তারা সোমবার ঢাকা জুড়ে অবরোধ করবে। এই পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষার স্থগিত করেছেন। বলেছেন ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমাদের সকলকে সতর্ক থাকতে হবে যেন তৃতীয় পক্ষ কোন সুযোগ না পায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ৭ কলেজের অধ্যক্ষদের নিয়ে সমস্যা সমাধানে জরুরি ভিত্তিতে মিটিং ডেকেছেন।

About Post Author