Home » হিন্দুদের ধর্ম বিশ্বাসকে আক্রমণ কংগ্রেস সভাপতির, অভিযোগ সম্বিত পাত্রর

হিন্দুদের ধর্ম বিশ্বাসকে আক্রমণ কংগ্রেস সভাপতির, অভিযোগ সম্বিত পাত্রর

হিন্দুদের ধর্ম বিশ্বাসকে আক্রমণ কংগ্রেস সভাপতির, অভিযোগ সম্বিত পাত্রর

সময় কলকাতা,নিজস্ব প্রতিনিধি:- অমিত শাহকে আক্রমণ করতে গিয়ে কংগ্রেস সভাপতি সনাতন ধর্মে বিশ্বাসী হিন্দুদের ধর্ম বিশ্বাসকে আক্রমণ করেছেন। বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র এবার এই অভিযোগ তুললেন। উল্লেখ্য মহাকুম্ভে অমিত শাহের ডুব দেওয়াকে কটাক্ষ করেছিলেন কংগ্রেস সভাপতি। সম্বিত পাত্র বলেন রাজনৈতিক আক্রমণ করতে গিয়ে কোটি কোটি মানুষের ধর্ম বিশ্বাসকে আক্রমণ করছেন কংগ্রেসের প্রবীণ সভাপতি । রাজনৈতিক মহলের অনুমান আম্বেদকরকে কেন্দ্র করে অমিত শাহর বিরুদ্ধে কংগ্রেস সভাপতি এবং অন্যান্য প্রথম সারির কংগ্রেস নেতারা যে আক্রমণের সুর ছড়াচ্ছেন তার পাল্টা মোকাবিলাতেই সম্বিত পাত্র এই প্রতি আক্রমণের পথে হাঁটছেন।

প্রজাতন্ত্র দিবসের দিনও বিভিন্ন অনুষ্ঠানে কংগ্রেস নেতারা আম্বেদকর ইস্যুতে অমিত শাহকে আক্রমণ করতে ছাড়েননি। কারণ বি আর আম্বেদকরের প্রাথমিক পরিচিতি ভারতবর্ষের সংবিধানের মুখ্য প্রণেতা হিসেবে। স্বাভাবিকভাবেই প্রজাতন্ত্র দিবসের দিনটিকে আম্বেদকর ইস্যুতে যতটা সম্ভব ব্যবহার করবার চেষ্টা করেছে জাতীয় কংগ্রেস। তার মধ্যে আরএসএস প্রধান মোহন ভাগবত রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবসেই ভারত প্রকৃত স্বাধীনতা অর্জন করেছে বলে মন্তব্য করে বিতর্ক নতুন উচ্চতায় তুলে নিয়ে গিয়েছেন।
প্রবীণ কংগ্রেস সভাপতি নিজে দলিত নেতা হিসেবে পরিচিত হওয়ায় আম্বেদকর ইস্যুতে আক্রমণ শানানোর জন্য কংগ্রেস দলের সভাপতিকেই বারবার সামনে ঠেলে দিচ্ছে। কারন আম্বেদকরকে ঘিরে ভারতবর্ষের দলিতদের মধ্যে বিশেষ ভাবাবেগ রয়েছে। দলিত আন্দোলনের লোকজনের কাছে আম্বেদকার সর্বোচ্চ আইকন। স্বাভাবিকভাবেই পরিস্থিতির মোকাবিলায় বিজেপি নেতৃত্ব এখন পাল্টা অখন্ড হিন্দুত্বের তাস খেলবার চেষ্টা করছেন। ফলে প্রতিনিয়ত বাড়ছে আক্রমণ আর পাল্টা আক্রমণ, উত্তপ্ত হচ্ছে রাজনীতির ময়দান।

About Post Author