Home » প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার সংখ্যা, কিন্তু কেন? সমস্যা কি ট্রাক ড্রাইভারদের মধ্যে?

প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার সংখ্যা, কিন্তু কেন? সমস্যা কি ট্রাক ড্রাইভারদের মধ্যে?

প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার সংখ্যা, কিন্তু কেন? সমস্যা কি ট্রাক ড্রাইভারদের মধ্যে?

সময় কলকাতা, নিজস্ব প্রতিনিধি:-ভারতবর্ষের ট্রাকচালকদের অর্ধেকের বেশি দৃষ্টিশক্তির সমস্যা রয়েছে ‌। ৫৭ শতাংশ ট্রাক চালকের উচ্চ রক্তচাপের সমস্যা। এই ট্রাক চালকদের অনেকেরই মানসিক চাপের কারণে বিপদের সম্ভাবনা রয়েছে।
গত এক বছর ধরে উত্তর প্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু সহ ছটি রাজ্যে পঞ্চাশ হাজারের ওপর ট্রাকচালকের মধ্যে এই সমীক্ষা চালিয়ে এই ফলাফল উঠে এসেছে ‌। সড়ক পরিবহন দপ্তর এবং আইআইটি দিল্লির উদ্যোগে একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় এই সমীক্ষা চালানো হয়।

পরিবহন দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ী সম্প্রতি এই রিপোর্ট প্রকাশ করেছেন। সমীক্ষা চালাবার সময় যে সমস্ত ট্রাক চালকের দূরের এবং কাছের দৃষ্টিশক্তির সমস্যা রয়েছে বলে ধরা পড়ে তাদের সমীক্ষা চলাকালীনই সরকারের পক্ষ থেকে চশমা দিয়ে দেওয়া হয়। কিন্তু ট্রাক চালকদের দৃষ্টিশক্তির এই সমস্যা উদ্বেগজনক।

কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী জানান প্রতিবছর ট্রাক দুর্ঘটনায় আমাদের দেশে প্রায় দশ হাজার মানুষ মারা যান। উল্লেখ্য বিদেশের মত আমাদের দেশে ট্রাক ড্রাইভারদের শিফট সিস্টেম নেই। ফলে মানসিক চাপের সমস্যাও অনেক বেশি ‌। উপযুক্ত বিশ্রাম দিয়ে ট্রাক চালাতে হলে আমাদের ট্রাক পরিবহন শিল্পে আরও প্রায় ২২ লক্ষ ট্রাক ড্রাইভার নিয়োগ করতে হবে। কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী জানান তারা চেষ্টা করছেন ট্রাক ড্রাইভারদের স্বাস্থ্যের ব্যাপারটা যাতে যথাযথভাবে খেয়াল রাখা হয় ‌। ট্রাক ড্রাইভারদের মধ্যে মানস ক্লিনিকের পরিকাঠামো সম্পর্কে প্রচার চালানো হয়েছে। যে ক্লিনিকে ২৪#৭ টেলি মেডিসিনের ব্যবস্থা থাকে।
দৃষ্টিশক্তি সমস্যা সাধারণত বয়স জনিত কারণ এবং অন্যান্য কারণে হয়। দৃষ্টিশক্তি সমস্যার কারণে পাহাড়ি অঞ্চলে দুর্ঘটনার সংখ্যা ক্রমশ বাড়ছে। একঘেয়েমী ক্লান্তি আর অবসাদ ট্রাক ড্রাইভারদের অনেকটাই বিপদের মুখে নিয়ে যায়। লং রুটের জার্নির ফলে শরীরে অবসাদ নেমে আসে, সেই কারণে সমীক্ষায় দেখা গিয়েছে হাইওয়েতে দুর্ঘটনার সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই সমস্ত কিছু বিবেচনা করে ট্রাক ড্রাইভারদের মধ্যে সচেতনতা পাশাপাশি তাদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা সরকারি উদ্যোগে করার প্রচেষ্টা চলছে।

About Post Author