Home » হরিয়ানায় যমুনায় নেমে মুখ্যমন্ত্রীর “অবাক জলপান”

হরিয়ানায় যমুনায় নেমে মুখ্যমন্ত্রীর “অবাক জলপান”

হরিয়ানায় যমুনায় নেমে মুখ্যমন্ত্রীর "অবাক জলপান"

সময় কলকাতা,নিজস্ব প্রতিনিধি: দিল্লি নির্বাচনে অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে গেছে যমুনার দূষিত জল। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিয়াল ইতিমধ্যে অভিযোগ তুলেছেন যে শিল্পজাত দূষণ ঘটিয়ে কার্যত যমুনার জল বিষাক্ত করে দিচ্ছে হরিয়ানা। সে বিষাক্ত জল যমুনা বেয়ে দিল্লির মানুষের কাছে আসছে। এখন হরিয়ানায় কায়েম রয়েছে বিজেপি সরকার। এই অভিযোগ স্বাভাবিকভাবেই দিল্লিতে বিজেপিকে বিপাকে ফেলেছে। বিজেপি নেতৃত্ব এর আগে অবশ্যই এই অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দিতে চেয়েছিলেন।

এবার হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি নিজে যমুনায় নেমে ফটোগ্রাফার ডেকে জল খেয়ে দেখালেন, যে যমুনার জল বিষাক্ত নয়। তবুও যমুনার জলকে কেন্দ্র করে বিতর্ক পিছু ছাড়ছে না ‌। যমুনার জলকে কেন্দ্র করে এবার দিল্লি নির্বাচনে যা বিতর্ক হচ্ছে, তা কৃষ্ণ প্রেমে মাতোয়ারা রাধার যমুনায় জল আনতে যাওয়ার ঘটনার সময়ও হয়নি। এদিকে বিজেপি ছাড়াও আপ ,কংগ্রেসেরও কিছুটা মোকাবিলা করতে হচ্ছে এই সমস্যা। কারণ রাহুল গান্ধী দিল্লি নির্বাচনে আপকে আক্রমণ করেছেন। কংগ্রেসের সভাপতিও আপকে খোলাখুলি আক্রমণ করে বলেছেন বিজেপি ও আপ একই মুদ্রার এপিঠ ওপিঠ।

অরবিন্দ কেজরিওয়াল পাল্টা আক্রমণে নেমে বলেছেন কংগ্রেসকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট। কংগ্রেস কার্যত বিজেপি বিরোধী ভোট কাটতে নেমেছে। সুতরাং যারা বিজেপিকে হারাতে চান সবাই আপকে ভোট দিন। রাহুল গান্ধী অবশ্য ২০২০ সালে উত্তর পূর্ব দিল্লিতে দাঙ্গার সময় সংখ্যালঘু মানুষজন যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তার প্রসঙ্গ টেনে এনে বলেছেন সেই বিপদের সময় আপ সংখ্যালঘু মানুষের পাশে দাঁড়ায়নি। আপ মূলত সংখ্যালঘু এবং দলিতদের স্বার্থ উপেক্ষা করে চলেছে। এই সব কিছু মিলিয়েই টানটান উত্তেজনার মধ্যে আগামী পাঁচই ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন হতে চলেছে।

About Post Author