সময় কলকাতা’নিজস্ব প্রতিনিধি: গৃহযুদ্ধ বিধ্বস্ত কঙ্গোয় মঙ্গলবার থেকে যুদ্ধ বিরতির আহ্বান জানালো বিদ্রোহী এম ২৭ এর সামরিক বাহিনী। উল্লেখ্য পূর্ব কঙ্গোর গোমা শহর অবরুদ্ধ করে রেখেছে এই বিদ্রোহী বাহিনী। গোমার ভূরাজনৈতিক গুরুত্ব অসীম। কারণ পূর্ব কঙ্গোর এই অঞ্চলে খনিজ সম্পদের বিরাট ভান্ডার রয়েছে। যে খনিজ সম্পদের সঙ্গে বিভিন্ন দেশের অর্থনৈতিক স্বার্থ জড়িয়ে রয়েছে। উল্লেখ্য গত কয়েক দশক ধরে কঙ্গোতে তুতসি এবং হুটু উপজাতির মধ্যে সংঘর্ষ চলছে। বিদ্রোহী বাহিনী মূলত তুতসি উপজাতিদের প্রতিনিধিত্ব করছে। এর আগে তুতসি জনগোষ্ঠীর অভিযোগ ছিল হুটুরা নির্মমভাবে তুতসি জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালিয়েছে। বিদ্রোহী এম ২৭ বাহিনীর পিছনে দাঁড়িয়েছে প্রতিবেশী আরেকটি আফ্রিকান দেশ রোয়ান্ডা। দীর্ঘ গৃহযুদ্ধ চালিয়ে এম ২৭ কংগ্রেস সরকারী বাহিনীকে দেশের পূর্ব অঞ্চলে কোণঠাসা করে ফেলেছে।
এম ২৭ সোমবার তাদের বিবৃতিতে জানিয়েছে মানবিক দিক বিবেচনা করে তারা আপাতত যুদ্ধ বিরোধী ঘোষণা করছে গোমা শহরকে ঘিরে। উন্নত দেশগুলির বাণিজ্যিক জোট জি-টোয়েন্টি সেভেন গোষ্ঠীও কঙ্গোর এই গৃহযুদ্ধ থামাতে অবিলম্বে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে। ইতিমধ্যে আঙ্গোলা উদ্যোগ নিয়েছে রোয়ান্ডা এবং কঙ্গোর রাষ্ট্র প্রধানদের মধ্যে আলোচনার। যদিও এখনো আলোচনা ফলপ্রসু হয়নি। তবে আন্তর্জাতিক মহল যেভাবে প্রচেষ্টা চালাচ্ছে তাতে আগামী দিনে হয়তো সুদূরপ্রসারী ফল পাওয়া যেতে পারে।


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
মনসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহ : মার্কিন -ইজরায়েল হানায় খামেনির আহত স্ত্রীর মৃত্যু
আয়াতুল্লাহ খামেনি কি নিহত?