Home » বেআইনিভাবে আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের ভারতে ফিরিয়ে দিচ্ছে আমেরিকা

বেআইনিভাবে আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের ভারতে ফিরিয়ে দিচ্ছে আমেরিকা

ট্রাম্পের চাপে কি নত হল নয়াদিল্লি? ,মার্কিন প্রেসিডেন্ট তো দাবি করছেন তেমনই !

নিজস্ব প্রতিনিধি: আগামীকালই ফেব্রুয়ারি মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠকের ঠিক আগে মার্কিন যুক্তরাষ্ট্রের বেআইনি ভারতীয় অভিবাসীদের ভারতবর্ষে ফেরত পাঠানো শুরু করলো আমেরিকা। বিশেষ সামরিক বিমানে সোমবার বেশ কিছু বেআইনিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বসবাস করি ভারতীয় নাগরিককে ভারতবর্ষে ফেরত পাঠিয়ে দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। অবশ্য শুধু ভারতবর্ষ নয়,পেরু, গুয়াতেমালা, মেক্সিকো এরকম নানাদেশ থেকে আসা বেআইনি অভিবাসীদের তাদের নিজেদের দেশে ফেরত পাঠানোর কাজ শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর আগে মেক্সিকো মার্কিন যুক্তরাষ্ট্রের বেআইনের অভিবাসীদের নিয়ে আসা বিমান দেশের মাটিতে নামতে দিতে অস্বীকার করলে জটিলতা সৃষ্টি হয়েছিল।

মার্কিন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তরের এক হিসেব অনুযায়ী প্রায় দু লক্ষ কুড়ি হাজার ভারতীয় নাগরিক বেআইনিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে বর্তমানে রয়েছেন। তাদের মধ্যে ১৮ হাজার জনকে আপাতত নির্দিষ্ট ভাবে চিহ্নিত করা হয়েছে। এ ব্যাপারে ভারতবর্ষের বিদেশ মন্তক অবশ্য জানিয়েছে যে যদি সঠিকভাবে ভারতীয় নাগরিকদের চিহ্নিত করা সম্ভব হয় যারা ওই দেশে বেআইনিভাবে রয়েছেন বা থেকে গিয়েছেন তাহলে তাদের নিজের দেশে ফিরিয়ে নিতে ভারতবর্ষের কোন আপত্তি নেই। ভারতবর্ষ পৃথিবীর যে কোন দেশের ক্ষেত্রেই বেআইনি অনুপ্রবেশের বিরুদ্ধে। উল্লেখ্য মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচার অভিযান চালানোর সময়ই বলেছেন যে তিনি ক্ষমতায় এলে বেআইনি অভিবাসন রুখবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের অন্য দেশের নাগরিকদের গ্রীন কার্ড এবং ওয়ার্ড পারমিট দেয়ার ক্ষেত্রেও ডোনাল্ড ট্রাম্প কড়া অবস্থান নিতে চলেছেন।

About Post Author