সময় কলকাতা ,সানি রায়, জলপাইগুড়ি:-স্ত্রী ও ১৮ মাসের শিশু কন্যাকে খুনের দায়ে অভিযুক্ত এক যুবককে ফাঁসির সাজা শোনাল জলপাইগুড়ি জেলা আদালত। ফাঁসির সাজা ঘোষণার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আদালত চত্বরে। জানা গেছে, সাজা প্রাপ্ত যুবকের নাম লালসিং ওরাওঁ। ডুয়ার্সের নাগরাকাটা থানার লুকসান চা-বাগানের বাসিন্দা তিনি। তাঁর বিরুদ্ধে
অভিযোগ, কুড়ুল দিয়ে স্ত্রী ও শিশু সন্তানকে কুপিয়ে খুন করেন তিনি। পরবর্তীতে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন।
জলপাইগুড়ি জেলা আদালতের সরকারি আইনজীবী পিন্টু কুমার দেব বলেন, ২০২৩ সালের ২৭ মার্চ রাতে নিজের স্ত্রী সাখিয়া ওরাওঁ ও ১৮ মাসের শিশু সন্তান মমতা ওরাওঁকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে। ঘটনাটি দেখে ফেলেন অভিযুক্তের দাদা পান্নালাল ওরাওঁ। তিনিই ভয় পেয়ে ছুটে গিয়ে চা-বাগান বস্তিবাসীদের চিৎকার করে বিষয়টি জানান। ঘটনার পরে আহত অবস্থায় পুলিশ লালসিংকে গ্রেপ্তার করে। গত প্রায় ২২ মাস ধরে শুনানির পর আজ সাজা ঘোষণা করে আদালত। এই মামলায় মোট ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল। সমস্ত সাক্ষ্যপ্রমাণ এবং সাক্ষীদের বয়ান গ্রহণের পর অবশেষে আদালত সাজা ঘোষণা করে।



More Stories
নিরানন্দ আনন্দপুরে মিলল ৮ ঝলসানো দেহ, নিখোঁজ ২৫
গোলায় উঠবে না ধান, জমিতে আগুন ধরিয়ে দিলেন চাষীরা
রাজনীতির গন্ডি ছাড়িয়ে মন ছুঁলেন রাজনৈতিক নেত্রী স্নোমিতা বেসরা কালান্দি, কী এমন করলেন তিনি?