সময় কলকাতা,নিজস্ব প্রতিনিধি: মহারাষ্ট্রে ভোটার তালিকায় ব্যাপক গরমিল হয়েছে। শুক্রবার শিবসেনার উদ্ধব গোষ্ঠী এবং এনসিপি-কে সঙ্গে নিয়ে রীতিমতো সাংবাদিক সম্মেলন করে অভিযোগ তুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিনকার সাংবাদিক সম্মেলনে আগাগোড়া বিস্ফোরক ছিলেন রাহুল। তিনি বলেন ” মহারাষ্ট্রে যতো ভোটাধিকার যোগ্য নাগরিক রয়েছেন তার থেকে ভোটার তালিকায় বেশি মানুষ রয়েছেন। ২০১৯ থেকে ২০২৪ এর মধ্যে নতুন ভোটার যোগ হয়েছিল ৩৪ লক্ষ।
অথচ বিগত বিধানসভা নির্বাচনের আগে পাঁচ মাসের মধ্যে যোগ হয়েছে ৩৯ লক্ষ নতুন ভোটার। আমরা জানতে চাই এই নতুন ভোটার কারা কোথা থেকে এলো? “। পাশাপাশি দলিত এবং সংখ্যালঘুদের ভোটার তালিকা থেকে ব্যাপকভাবে বাদ দেওয়া হয়েছে। পুরো ব্যাপারটার মধ্যে সামগ্রিক অস্বচ্ছতা রয়েছে। রাহুল বলেন এর আগে আমি বিষয়টা সংসদে উল্লেখ করেছি। কিন্তু নির্বাচন কমিশন থেকে কোন উত্তর পাইনি। রাহুল গান্ধীর সাংবাদিক সম্মেলন থেকে ভোটার তালিকার অস্বচ্ছতা নিয়ে যে অভিযোগ তোলা হয়েছে সেই অভিযোগ নিয়ে যদিও এখনো শাসকদলের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


More Stories
নিরানন্দ আনন্দপুরে মিলল ৮ ঝলসানো দেহ, নিখোঁজ ২৫
গোলায় উঠবে না ধান, জমিতে আগুন ধরিয়ে দিলেন চাষীরা
রাজনীতির গন্ডি ছাড়িয়ে মন ছুঁলেন রাজনৈতিক নেত্রী স্নোমিতা বেসরা কালান্দি, কী এমন করলেন তিনি?