Home » ঘোড়ায় চড়ে দলিত বর, পাহারা দিতে ১৪৫ জন পুলিশ ,কেন?

ঘোড়ায় চড়ে দলিত বর, পাহারা দিতে ১৪৫ জন পুলিশ ,কেন?

ঘোড়ায় চড়ে দলিত বর, পাহারা দিতে ১৪৫ জন পুলিশ ,কেন?

সময় কলকাতা,নিজস্ব প্রতিনিধি: ঘোড়ায় চড়ে দলিত বর। পাহারা দিতে ১৪৫ জন পুলিশ। ঘটনা পশ্চিম গুজরাতের বনসকণ্ঠ এলাকার। পশ্চিম গুজরাতের এই অংশে উচ্চবর্ণের লোকজন দলিত বর্ণের মানুষজনের উপর নানা বিধে নিষেধ চাপিয়ে রেখেছে। তার মধ্যে অন্যতম এখানে দলিত ঘরের ছেলেরা ঘোড়ায় চড়ে কোথাও যেতে পারবে না। কিন্তু তুলনামূলকভাবে সম্পন্ন দলিত ঘরের সন্তান মুকেশ সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি ঘোড়ায় চেপে বিয়ে করতে আসবেন। সেই জন্য তিনি জেলার পুলিশ সুপারের কাছে আবেদন জানান যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশ প্রহরার ব্যবস্থা করতে।

সেই অনুযায়ী পুলিশ কর্তৃপক্ষ ১৪৫ জন পুলিশ কর্মীকে মুকেশের বিয়ে করতে যাওয়ার সময় নিরাপত্তার জন্য বরাদ্দ করেন। এই ঘটনায় স্থানীয় উচ্চবর্ণের মাতব্বররা প্রচুর চটলেও ব্যাপক পুলিশী বন্দোবস্ত থাকায় কিছু করে উঠতে পারেননি। মুকেশ বলেছেন দীর্ঘদিন ধরে চলে আসা জাতিগত অবিচারের প্রতিবাদে এটা আমার এক ধরনের প্রতিবাদ। তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রাজনৈতিক দলগুলি অবশ্য বলেছে এই ধরনের কোন সামাজিক প্রথা থাকা যাতে দরিদ্র অসম্মানিত হবেন সেটা অন্যায় ‌। সমাজতান্ত্রিক রাজনৈতিক পর্যবেক্ষকদের অবশ্য বক্তব্য বনসকণ্ঠের এই ঘটনা দেখিয়ে দিচ্ছে দলিতরা এখনও তাদের সমানাধিকারের দাবী থেকে বহু যোজন দূরে। কয়েক দিন আগে উত্তরপ্রদেশে এইভাবে এক দলিত ঘোড়া চড়ে বিয়ে করতে যাচ্ছিল বলে উচ্চবর্ণের লোকজনের হাতে মার খায়। সংবাদমাধ্যমে সে খবর প্রচারিত হলে চাঞ্চল্য দেখা দেয়। তীব্র প্রতিক্রিয়ার মুখে অবশ্য পুলিশ পরে ব্যবস্থা নিতে বাধ্য হয়।

About Post Author