সময় কলকাতা ডেস্ক:-এবার তৃণমূল নেতার হাতেই আক্রান্ত হলেন তৃণমূলের ওয়ার্ড সভাপতি। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের খবর মাঝে মাঝেই প্রকাশ্যে আসে। একাধিকবার তৃণমূল দলের সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী এবং নেতৃত্বদের সতর্ক করেছেন গোষ্ঠীদ্বন্দ্ব থেকে বিরত থাকার জন্য। কিন্তু প্রবাদ আছে চোরে না শোনে ধর্মের কথা, এক্ষেত্রেও একাধিকবার দল থেকে সতর্ক বার্তা দেওয়া হয়েছিল মধ্যমগ্রাম-বাদু অঞ্চলের তৃণমূল নেতা আসাদুল মন্ডলকে। কিন্তু দলীয় নেতৃত্বকে বারবার বুড়ো আঙ্গুল দেখিয়ে তার প্রভাব বিস্তার করেছে এলাকা জুড়ে। কখনও বাদু বাজার থেকে তোলাবাজির অভিযোগ, আবার কখনও কোন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে অর্থকরী লেনদেনের মধ্যে মধ্যস্থতা করা। কাউকে হুমকি দেওয়া, জবরদখল একাধিক অভিযোগে বিদ্ধ এই তৃণমূল নেতা আসাদুল মন্ডল। তা সত্ত্বেও হুঁশ ফেরেনি এই তৃণমূল নেতার। এবার সরাসরি ওয়ার্ড সভাপতিকে মারধরের অভিযোগ উঠল এই নেতার বিরুদ্ধে। বারাসাত পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি রামপ্রসাদ মিত্রকে মারধরের অভিযোগে অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হল আসাদুল মন্ডল। .
দীর্ঘদিন ধরে এলাকার রাস্তা খারাপ থাকার পর সেই রাস্তা তৈরি হয়, স্থানীয় কাউন্সিলার ও তৃণমূল নেতৃত্বের উদ্যোগে। কিছু অসাধু মানুষ, তারা মাটির গাড়ি ওই রাস্তা দিয়ে চালিয়ে রাস্তার হাল বেহাল করে দিচ্ছিল বলে অভিযোগ করছিল এলাকা থেকে। সেই সমস্যার সমাধানের জন্য ২১ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি রাম প্রসাদ মিত্র এবং এলাকার বাসিন্দারা একটি ক্লাবে মীমাংসার জন্য বৈঠকে বসেন। বৈঠক চলাকালীন আচমকাই আসাদুলের নেতৃত্বে একদল যুবক আক্রমণ করে রামপ্রসাদ মিত্রকে। আহত অবস্থায় রামপ্রসাদ মিত্রকে আনা হয় বারাসাত সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে। শুক্রবার রাতেই বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আসাদুল মন্ডলকে গ্রেফতার করে বারাসাত থানার পুলিশ। যদিও আদালতে যাওয়ার পথে আসাদুল মন্ডল দাবী করেন যে সভাপতিকে কোন মারধর করা হয়নি। কিন্তু অতীতেও আসাদুল মন্ডল এর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে এলাকা জুড়ে। এখন দেখার এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কি ব্যবস্থা নেয় প্রশাসন।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
জার্সিতে যৌন অপরাধে প্রাক্তন শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?