Home » অবশেষে ইডির জালে পাঞ্জাবের প্রতারক দম্পতি

অবশেষে ইডির জালে পাঞ্জাবের প্রতারক দম্পতি

সময় কলকাতা,নিজস্ব প্রতিনিধি: অবশেষে ইডির জালে পাঞ্জাবের প্রতারক দম্পতি সুখবিন্দার এবং ডিম্পল খারাউর। ঠিক যেন বাবলি-বান্টির গল্প। বিনিয়োগের নামে প্রায় ৩ হাজার ৫৫০ কোটি টাকা সংগ্রহ করেছিল তারা, কেবলমাত্র ভুতুড়ে ক্লাউড স্পেস বেচে। যদিও বাস্তবে এই তথাকথিত ক্লাউড স্পেসের কোন মালিকানা এই দুই দম্পতির কাছে ছিল না। প্রতারণার জন্য রীতিমত এজেন্ট চেইন তৈরি করেছিল এই দম্পতি। প্রতারণার থেকে তোলা টাকা বিভিন্ন জায়গায় বিনিয়োগও করা হয়েছিল বুদ্ধি খাটিয়ে। কিন্তু শেষ রক্ষা হয়নি ‌। প্রতারিতরা এক এক করে অভিযোগ দায়ের করতে শুরু করেছিল। বিপদ বুঝে দুজনেই গা ঢাকা দেয়। তবুও নেপাল থেকে দুজনকে গ্রেপ্তার করেছে ইডি। আপাতত এই প্রতারক দম্পতি শ্রীঘরে। কিন্তু যেভাবে মানুষজনকে বোকা বানিয়ে দুজনে বিপুল সম্পত্তি করেছে তাতে তদন্তকারী অফিসাররাও বিস্মিত। দামি দামি ফ্ল্যাট বিলাসবহুল গাড়ি এমনকি বেনামী সিনেমা কোম্পানি সবই করা হয়েছিল এই প্রতারণার টাকায়।

প্রথমে অভিযোগ দায়ের হয়েছিল উত্তরপ্রদেশের নয়ডার গৌতম বুদ্ধ নগরে। তারপরেই কার্যত তদন্তে নামে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। তদন্তে নেমেই চক্ষু চড়ক গাছ হয়ে যায় ইডির। দম্পতিকে পাঞ্জাবের জলন্ধরের স্পেশাল কোর্টে তোলা হলে সুখবিন্দারের ১০ দিনের এবং ডিম্পলের ৫ দিনের ইডি কাস্টডির নির্দেশ দিয়েছে আদালত।

About Post Author