Home » সিসিটিভিতেই ধরা পড়ে গেল হরিয়ানার যুবতী কংগ্রেস নেত্রীর খুনী

সিসিটিভিতেই ধরা পড়ে গেল হরিয়ানার যুবতী কংগ্রেস নেত্রীর খুনী

সময় কলকাতা ,নিজস্ব প্রতিনিধি:নিজস্ব প্রতিনিধি: সিসিটিভিতেই ধরা পড়ে গেল হরিয়ানার যুবতী কংগ্রেস নেত্রীর খুনী। হরিয়ানার কংগ্রেস নেত্রী হিমানী নারওয়ালকে হত্যার অভিযোগে পুলিশ শচীন নামে এক ৩২ বছর বয়সী যুবককে গ্রেপ্তার করেছে। পুলিশের দাবি শচীন পুলিশের কাছে কবুল করেছে ২৭ শে ফেব্রুয়ারি রাত্রে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর শচীন মোবাইল চার্জারের তার পেঁচিয়ে ওই যুবতী কংগ্রেস নেত্রীকে হত্যা করে। তদন্ত নেমে পুলিশ যে রাস্তায় যুবতী কংগ্রেস নেত্রীর মৃতদেহ পাওয়া গেছিল ট্রলি ব্যাগে তার কাছাকাছি রাস্তার সিসিটিভি ফুটেজ করতে দেখতে শুরু করে। তখনই আবিষ্কার করা হয় ২৮ তারিখ সকালে শচীন একটি ট্রলি ব্যাগ টানতে টানতে নিয়ে যাচ্ছে, যে টলি ব্যাগ থেকেই হাইওয়ের ধারে বাস স্টপের কাছে হিমানীর মৃতদেহ আবিষ্কৃত হয়েছিল।

এরপরই তল্লাশিতে নেমে শচীনকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে গত দেড় বছর আগে দুজনের মধ্যে সামাজিক মাধ্যমে পরিচয় হয়। তারপর ধীরে ধীরে যোগাযোগ বাড়ে ‌ দুজনের মধ্যে। ঘটনার রাতে সম্ভবত টাকা-পয়সার নিয়ে কোন ইস্যুতে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। যার পরিণতি এই মর্মান্তিক ঘটনা। হিমানীকে খুন করবার পর শচীন তার বাড়ি থেকে বেশ কিছু গয়না এবং ল্যাপটপ নিয়ে গা ঢাকা দিয়েছিল।

About Post Author