সময় কলকাতা ডেস্ক:- সব কিছু ঠিকঠাক থাকলে আগামীকাল, ৮ মার্চ থেকেই ওবিসি নিয়ে সার্ভের কাজ শুরু হতে চলেছে। ইতিমধ্যেই এ বিষয়ে জেলার আধিকারিকদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করেছে রাজ্য। এরপরই নবান্ন থেকে সার্ভের জন্যে টিম তৈরি করতে বলা হয়েছে।
উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ গত বছর দেওয়া রায়ে ২০১০ সালের পরে তৈরি হওয়া সব ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দেয়। হাইকোর্টের মূল বক্তব্য ছিল, কাদের এই সংরক্ষণের তালিকায় আনা হবে, সে জন্যে যে সমীক্ষা হওয়ার কথা, তা হয়নি। ওবিসি কী ভাবে বাছাই করা হবে, সে ব্যাপারে ১৯৯২ সালে সুপ্রিম কোর্টের ৯ বিচারপতির বেঞ্চের রায় মানা হয়নি বলেও হাইকোর্ট জানিয়েছিল। তবে হাইকোর্টের রায়ে এও বলা হয়, ২০১০ থেকে ২০২৪ সালের মধ্যে রাজ্যের দেওয়া ওবিসি সার্টিফিকেটের ভিত্তিতে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের চাকরি যাবে না। হাইকোর্টের রায়ের ফলে প্রায় ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে যায়। সেই রায় চ্যালেঞ্জ করে রাজ্য যায় সুপ্রিম কোর্টে। সেই মামলার নিষ্পত্তি এখনও হয়নি। আবার হাইকোর্টের রায়ে কোনও স্থগিতাদেশও শীর্ষ আদালত দেয়নি। বৃহস্পতিবারই রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা গ্রহণ করেছে হাইকোর্ট।
হাইকোর্টের রায়ের পরে রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন একাধিক পরীক্ষা স্থগিত রেখেছে। ২০২৪ সালের ডব্লিউবিসিএস পরীক্ষাও এখনও হয়নি। নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতে গেলে ওবিসি সংরক্ষণ নিয়েও স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে সরকার কে।


More Stories
গ্রেফতার “বিজেপি নেত্রীকে পেটানো” আসাদুজ্জামান
বারাসাতে আক্রান্ত তৃণমূল কর্মী, অভিযুক্ত বিজেপি কর্মী
ফুটবল খেলোয়াড় প্রতীকে মমতা, খামে বন্দি ঋত শিবির