সময় কলকাতা,নিজস্ব প্রতিনিধি: আধার কার্ডের সঙ্গে অবশেষে ভোটার কার্ড সংযুক্তিকরনের কাজ শুরু করছে নির্বাচন কমিশন। মঙ্গলবার রাত পর্যন্ত নির্বাচন কমিশনের সঙ্গে কেন্দ্রীয় সরকারের আইন মন্ত্রক এবং আধার কর্তৃপক্ষের টানা বৈঠকের পর এই সিদ্ধান্ত হয়েছে। যদিও কোন ভোটার ইচ্ছে করলে তার আধার কার্ডের নম্বর সংযুক্তিকরনের ব্যাপারে বিরোধিতা করতে পারেন। নির্বাচন কমিশন সেই ভোটারের আধার কার্ড ভোটার কার্ডের সঙ্গে যুক্ত করবে না। তবে কেন তিনি আপত্তি করছেন সেই ব্যাপারটা জানাতে হবে।
উল্লেখ্য ইতিমধ্যে ভারতে নির্বাচন কমিশনের কাছে ৬৬ কোটি ভোটারের আধার কার্ডের তথ্য রয়েছে। যদিও এতদিন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন আধার কার্ড এবং ভোটার কার্ডের মধ্যে সংযুক্তিকরণের কাজটা করেননি। বর্তমানে বিভিন্ন বিরোধী দল ভোটার কার্ডের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলায় নির্বাচন কমিশন এই পদক্ষেপ নিয়েছে বলে জানা গিয়েছে। যদিও বিভিন্ন নাগরিক অধিকার সংগঠন এর আগে আধার কার্ডকে সমস্ত জায়গায় যুক্ত করবার ব্যাপারে বিরোধিতা করেছিলেন। আধার কার্ড ব্যবহার করে কিছু ব্যাংকফ্রডের ঘটনা হওয়াতে এই বিরোধিতা গতি পেয়েছিল। নতুন এই সিদ্ধান্তে নাগরিক সমাজের প্রতিক্রিয়া কি হয় সেটা অবশ্য আগামী দিন বলবে।


More Stories
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি, নিহত অন্তত ৫, আরও প্রাণহানির আশঙ্কা
ভোট চলছে, প্রথমবার প্রার্থী হওয়া প্রশান্ত কিশোরের দিকে চোখ দেশের
আতস কাচের তলায় :গেলেন ধর্মেন্দ্র, এলেন প্রহ্লাদ